বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, পুলিশের ধাওয়ায় আহত ৪

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের শ্রীপুরে দুই মাসের বকেয়া বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পরিশোধের দাবিতে ওশিন স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকরা আন্দোলন করেছেন।

2026-09-27T18:52:33+06:00
2026-09-27T18:52:33+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, পুলিশের ধাওয়ায় আহত ৪
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫২ পিএম 
⏲
সংগৃহীত ছবি
গাজীপুরের শ্রীপুরে দুই মাসের বকেয়া বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পরিশোধের দাবিতে ওশিন স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকরা আন্দোলন করেছেন। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাঁদের ধাওয়া দেয়। এ সময় চারজন শ্রমিক আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার জৈনাবাজারের আবদার এলাকায় ওশিন স্পিনিং মিলস লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে।

মাইশা আক্তার নামে এক শ্রমিকের অভিযোগ, গত দুই মাস ধরে তাঁদের বেতন বকেয়া রয়েছে। পাশাপাশি নিয়মিত সময়ে অন্যান্য সুযোগ-সুবিধা পরিশোধ না করায় তাঁরা পরিবার নিয়ে আর্থিক সংকটে পড়েছেন। বকেয়া বেতন পরিশোধের জন্য একাধিকবার কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হলেও কার্যকর সমাধান না হওয়ায় তাঁরা আন্দোলনে নামেন।

একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় পুলিশ শ্রমিকদের ধাওয়া দিলে চারজন শ্রমিক আহত হন বলে জানা গেছে।

আহত শ্রমিকদের মধ্যে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে শ্রমিকরা জানিয়েছেন।

পরে শ্রমিক নেতাদের আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে এসে কারখানার গেটে জমায়েত হন। শ্রমিক নেতারা বকেয়া বেতন পরিশোধের বিষয়টি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। এরপর শ্রমিকরা কারখানার গেটে অবস্থান নিয়ে বকেয়া বেতন পরিশোধের দাবিতে কর্মসূচি অব্যাহত রাখেন।

আন্দোলনরত শ্রমিক আব্দুল কাদের বলেন, দুই মাস ধরে বেতন না পাওয়ায় তাঁরা পরিবার নিয়ে চরম আর্থিক সংকটে রয়েছেন। দ্রুত বকেয়া বেতন পরিশোধের পাশাপাশি ভবিষ্যতে নির্ধারিত সময়ে বেতন-ভাতা দেওয়ার নিশ্চয়তা চান তাঁরা।

এদিকে মহাসড়ক অবরোধের কারণে কিছু সময় যান চলাচল ব্যাহত হয় এবং যাত্রী ও পরিবহন শ্রমিকদের ভোগান্তিতে পড়তে হয়। পরে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

ঘটনার বিষয়ে ওশিন স্পিনিং মিলস লিমিটেড কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকেও এ বিষয়ে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকদের আন্দোলন কারখানার গেটে চলছিল।

প্রতিনিধি/আরএইচ



সর্বশেষ সংবাদ 

পাবনায় বজ্রপাতে শিশুসহ ৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ১২৬২
আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের নিহত সেনাসদস্যের সংখ্যা বেড়ে ২৩
বিকল্প অর্থায়নে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ

সর্বাধিক পঠিত 

চান্দিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সাংবাদিক দীপু শিকদারকে হুমকি, ক্র্যাবের উদ্বেগ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement