মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় ছাঁটাই

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

মার্কিন সশস্ত্র বাহিনীর শীর্ষ সামরিক নেতৃত্বে বড় ধরনের রদবদলের উদ্যোগ নিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সেনাবাহিনী, নৌবাহিনী ও

2026-09-30T14:30:19+06:00
2026-09-30T14:30:19+06:00
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় ছাঁটাই
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩০ পিএম 
⏲
মার্কিন সশস্ত্র বাহিনীর শীর্ষ সামরিক নেতৃত্বে বড় ধরনের রদবদলের উদ্যোগ নিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর জেনারেল এবং অ্যাডমিরাল পদসংখ্যা ২০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সম্প্রতি এক পেন্টাগন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, ভার্জিনিয়ার মেরিন কোর বেস কোয়ান্টিকোতে জুনিয়র কর্মকর্তা ও সৈনিকদের উদ্দেশে ‘স্টেট অব দ্য ফোর্স’ ভাষণ দেওয়ার সময় হেগসেথ আনুষ্ঠানিকভাবে এই কঠোর সিদ্ধান্তের ঘোষণা দেবেন।

পেন্টাগনের এই নতুন নির্দেশনার ফলে শীর্ষ স্তরের প্রায় ৮০০টি জেনারেল ও ফ্ল্যাগ অফিসার পদ প্রভাবিত হতে যাচ্ছে। এর আগে প্রতিরক্ষা দপ্তর থেকে এই পদগুলো ১০ শতাংশ কমানোর পরিকল্পনা কথা বলা হলেও, নতুন নির্দেশে সেই হার বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। ২০২৭ সালের ১ জানুয়ারির মধ্যে এই প্রক্রিয়া পুরোপুরি বাস্তবায়নের চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। মূলত এক তারকা বা তার চেয়ে উচ্চপদস্থ জেনারেল এবং নৌবাহিনীর সমমর্যাদার অফিসাররাই এই ছাঁটাই ও পদ বাতিলের আওতায় আসতে চলেছেন।


ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই শীর্ষ সামরিক পর্যায়ে একের পর এক বরখাস্ত ও রদবদলের ঘটনা ঘটেছে। প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের সঙ্গে সমন্বয় করে ইতোমধ্যে দুই ডজনেরও বেশি উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত কিংবা অবসরে পাঠিয়েছে প্রশাসন। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের তালিকায় চার তারকা পদমর্যাদার একমাত্র দুজন নারী জেনারেল এবং সেনাপ্রধান জেনারেল র‍্যান্ডি জর্জের মতো শীর্ষ ব্যক্তিরাও রয়েছেন। এছাড়া নীতিগত বিরোধের জেরে সম্প্রতি পদত্যাগ করেছেন আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকলও। মার্কিন সংবাদমাধ্যমগুলোর মতে, টানা এসব বরখাস্ত ও পদোন্নতি স্থগিতের পর নতুন এই সিদ্ধান্তে শত শত বর্তমান ও উদীয়মান সামরিক কর্মকর্তার পেশাগত ক্যারিয়ার চরম অনিশ্চয়তার মুখে পড়তে যাচ্ছে।

সামরিক বাহিনীর উচ্চপদে এই বড় ধরনের ছাঁটাইয়ের পক্ষে সাফাই গেয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস করে সামরিক নেতৃত্বকে আরও গতিশীল, কার্যকর ও সুসংগঠিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামরিক বাহিনীকে অতিরিক্ত কাঠামোগত চাপ থেকে মুক্ত করার পাশাপাশি বাহিনীতে শারীরিক সক্ষমতা যাচায়ের একক মানদণ্ড চালুর বিষয়েও জোর দিচ্ছেন তিনি।

তবে পেন্টাগনের এমন একপাক্ষিক পদক্ষেপে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বিরোধী রাজনৈতিক শিবির। সিনেট আর্মড সার্ভিসেস কমিটির জ্যেষ্ঠ ডেমোক্র্যাট সিনেটর জ্যাক রিড এক বিবৃতিতে বলেন, বিশ্বজুড়ে মার্কিন সামরিক বাহিনী যখন নানা জটিল ও ঝুঁকিপূর্ণ অভিযান পরিচালনা করছে, তখন হুট করে শীর্ষ নেতৃত্ব বাতিল করার এ সিদ্ধান্ত সাধারণ নাগরিকদের শঙ্কিত করার মতো। সামরিক বাহিনীর মতো স্পর্শকাতর জায়গায় এত বড় সিদ্ধান্ত গ্রহণের আগে কংগ্রেসের সঙ্গে আলোচনা করা আবশ্যক ছিল বলেও মনে করেন তিনি।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

৪৯তম বিশেষ বিসিএস: শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ
এ বছর ৪৩ লাখ কৃষক কৃষক কার্ড পাবেন: কৃষিমন্ত্রী
শিক্ষার্থীদের যুগের চাহিদা অনুযায়ী পরিবর্তন হতে হবে: পরিবেশমন্ত্রী
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
নিজ যোগ্যতায় জাতিসংঘে নিয়োগ পেয়েছেন জাইমা রহমান

সর্বাধিক পঠিত 

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী
প্রতারক ভাড়াটিয়ার বিচার দাবি করে সংবাদ সম্মেলন
ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ, রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম
একদিন বাড়িয়ে দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি
মিরপুরের হকারদের হামলায় ৪ সাংবাদিক আহত
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]