নড়াইলে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতিমূলক সভা

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নড়াইলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (৪ অক্টোবর) বেলা

2026-10-04T16:48:48+06:00
2026-10-04T16:48:48+06:00
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নড়াইলে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতিমূলক সভা
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৪:৪৮ পিএম 
⏲
সংগৃহীত ছবি
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নড়াইলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা এবং শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের বিষয়ে আলোচনা করা হয়।

এ বছর নড়াইল জেলায় মোট ৫৪৩টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী ও নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু। এ ছাড়া প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং পূজা উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত সহযোগিতায় নড়াইলে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি মোরতাজুল করিম বাদরু
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ
মেসির সহায়তায় বছরে ৪০০ শিশু পাবে ক্যানসারের চিকিৎসা
শারীরিক অবস্থার উন্নতি, শুটিংয়ে ফিরতে চান তানিয়া বৃষ্টি
শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ: ইরান

সর্বাধিক পঠিত 

খাবার টেবিলে ওয়ান টাইম প্লেট নামক বিষ
সিডিএমএসের তথ্য মুছে শীর্ষ সন্ত্রাসীকে দায়মুক্তির চেষ্টা
নদীর বুকে নৌকার লড়াই, কালীগঙ্গার দুই পাড়ে মানুষের ঢল
স্মৃতি কথা: আমাল ছে বান্তি হায় জিন্দেগি-০৪
মারামারি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]