মিরসরাইয়ে গলিত লোহা ছিটকে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু

চট্টগ্রাম অফিস

সারাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি ইস্পাত কারখানায় ফার্নেসের গলিত লোহা ছিটকে দগ্ধ হয়ে এক চীনা প্রকৌশলীসহ

2026-10-04T16:51:38+06:00
2026-10-04T16:51:38+06:00
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মিরসরাইয়ে গলিত লোহা ছিটকে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
চট্টগ্রাম অফিস
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৪:৫১ পিএম 
⏲
সংগৃহীত ছবি
চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি ইস্পাত কারখানায় ফার্নেসের গলিত লোহা ছিটকে দগ্ধ হয়ে এক চীনা প্রকৌশলীসহ তিনজনের মৃত্যু হয়েছে। গত ২৮ সেপ্টেম্বরের ওই দুর্ঘটনায় গুরুতর দগ্ধ চারজনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একে একে তিনজন মারা যান। আহত অপর শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন চীনা প্রকৌশলী জেংলিং হং (৫৩), কারখানার শ্রমিক শরিফুল ইসলাম (২৭) ও মনির হোসেন (২৭)।

চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, গত ২ অক্টোবর দুপুরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান প্রকৌশলী জেংলিং হং। এর আগে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ অক্টোবর সকালে মারা যান খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বাসিন্দা শরিফুল ইসলাম। একই দিন রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান ভোলার চরফ্যাশনের হাজারীগঞ্জ গ্রামের বাসিন্দা মনির হোসেন।

দুর্ঘটনায় আহত জুয়েল (৩৬) বর্তমানে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কামুক্ত।

এদিকে নিহত শ্রমিক শরিফুল ইসলামের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। শনিবার সন্ধ্যায় জোরারগঞ্জ থানায় কারখানার চীনা ও বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে নিহতের স্বজনদের বৈঠক হয়। তবে ক্ষতিপূরণের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

শরিফুলের বাবা মো. সেলিম ও চাচা মনির হোসেন বলেন, একটি বিদেশি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দীর্ঘ আইনি লড়াই চালানোর সামর্থ্য তাঁদের নেই। এতিম হয়ে যাওয়া দুটি শিশুর ভবিষ্যতের কথা বিবেচনা করে তাঁরা মামলার চেয়ে আর্থিক ক্ষতিপূরণ পাওয়াকে বেশি গুরুত্ব দিচ্ছেন।

তবে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা না করা হলেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে পুলিশ। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, ক্ষতিপূরণের বিষয়টি কোম্পানি ও ভুক্তভোগী পরিবারের অভ্যন্তরীণ বিষয়। পরিবার মামলা না করলেও পুলিশ আইনগত পদক্ষেপ নিতে পারে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে।

কারখানা সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর দুপুরে অর্থনৈতিক অঞ্চলের ফার্মিক স্টিল লিমিটেড কারখানায় ফার্নেসে কারিগরি ত্রুটি দেখা দেয়। একপর্যায়ে ফার্নেস থেকে চারদিকে গলিত উত্তপ্ত লোহা ছিটকে পড়লে চীনা প্রকৌশলীসহ চারজন গুরুতর দগ্ধ হন। তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে প্রকৌশলী জেংলিং হং ও শ্রমিক শরিফুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি মোরতাজুল করিম বাদরু
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ
মেসির সহায়তায় বছরে ৪০০ শিশু পাবে ক্যানসারের চিকিৎসা
শারীরিক অবস্থার উন্নতি, শুটিংয়ে ফিরতে চান তানিয়া বৃষ্টি
শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ: ইরান

সর্বাধিক পঠিত 

খাবার টেবিলে ওয়ান টাইম প্লেট নামক বিষ
সিডিএমএসের তথ্য মুছে শীর্ষ সন্ত্রাসীকে দায়মুক্তির চেষ্টা
নদীর বুকে নৌকার লড়াই, কালীগঙ্গার দুই পাড়ে মানুষের ঢল
স্মৃতি কথা: আমাল ছে বান্তি হায় জিন্দেগি-০৪
মারামারি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]