ডিবি পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে নরসিংদীর মাধবদী পৌর এলাকায়। ঘটনায় জানা গেছে নরসিংদী থেকে ভাড়া নিয়ে মাধবদী পৌরসভা এলাকায় আসার পর ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি অটোরিকশা নিয়ে চলে যাওয়ার অভিযোগ করেছেন চালক নাসির হোসেন।
রোববার (৪ অক্টোবর) দুপুর ২টা ৪০ মিনিটে নরসিংদী থেকে ভাড়া নিয়ে মাধবদী পৌরসভায় আসেন অটোরিকশাচালক নাসির হোসেন। নরসিংদী রায়পুরা থানার আইলমারা ইউনিয়নের বিরকান্দী গ্রামের আব্দুল বাতেন মুন্সির ছেলে অটো চালক নাসির জানান মাধবদীতে পৌঁছানোর পর ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি তার অটোরিকশাটি নিয়ে চলে যায়।
এই অটোরিকশাটিই ছিলো তার রুটি রুজির একমাত্র অবলম্বন। এখন সে কিভাবে পরিবার নিয়ে চলবে একথা বলে কান্নায় ভেঙে পরেন।
দেশবার্তা/ জেএ