মানিকগঞ্জে ধলেশ্বরী নদীতে ভেসে উঠলো মাথাবিহীন নারীর লাশ

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

মানিকগঞ্জের সদর উপজেলার ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যায়

2026-10-05T12:25:53+06:00
2026-10-05T12:26:40+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মানিকগঞ্জে ধলেশ্বরী নদীতে ভেসে উঠলো মাথাবিহীন নারীর লাশ
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:২৫ পিএম  আপডেট: ০৫.১০.২০২৬ ১২:২৬ পিএম
⏲
মানিকগঞ্জের ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত এক নারীর মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।
মানিকগঞ্জের সদর উপজেলার ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যায় উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চর কৃষ্ণপুর দক্ষিণপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। সদর থানার পুলিশ জানায়, ওই নারীর লাশের পরিচয় পাওয়া যায়নি। অর্ধগলিশ লাশের মাথাও পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে।

​সদর থানার পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে চর কৃষ্ণপুর দক্ষিণপাড়া এলাকায় ধলেশ্বরী নদীতে ওই নারীর মাথাবিহীন অর্ধগলিত লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ বিকেলে ঘটনাস্থলে যায়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর পুলিশ সন্ধ্যায় লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

​এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ওই নারীকে জবাই করে হত্যার পর দুর্বৃত্তরা লাশ নদীতে ফেলে দেয় এবং লাশ ভাসতে ভাসতে সেখানে আসে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। ওই নারীর পরিচয় ও হত্যার সঙ্গে জড়িতদের শনাক্তের পর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা যাবে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

দেশবার্তা/ জেএ


সর্বশেষ সংবাদ 

খলনায়িকার চরিত্রে অভিনয় করতে চান ক্যাটরিনা কাইফ
ক্যাটনিস এভারডিন চরিত্রে ফিরছেন জেনিফার লরেন্স
ভারতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ
সফরসঙ্গী সবাইকে নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: রুমন

সর্বাধিক পঠিত 

চান্দিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সাংবাদিক দীপু শিকদারকে হুমকি, ক্র্যাবের উদ্বেগ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement