কোটি টাকার সেতু, দুই পাশে সড়ক নেই: মই বেয়ে পারাপার

মহিউদ্দিন আহমেদ, শ্রীপুর (গাজীপুর)

সারাদেশ

গাজীপুরের শ্রীপুর ও ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সীমান্তবর্তী কাওরাইদ এলাকায় সুতিয়া নদীর ওপর প্রায় ৯ কোটি ৮০ লাখ টাকা

2026-10-05T15:10:04+06:00
2026-10-05T15:10:04+06:00
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
কোটি টাকার সেতু, দুই পাশে সড়ক নেই: মই বেয়ে পারাপার
মহিউদ্দিন আহমেদ, শ্রীপুর (গাজীপুর)
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৩:১০ পিএম 
⏲
সেতুতে ওঠার সংযোগ সড়ক না থাকায় বাঁশের মই বেয়ে ঝুঁকিপূর্ণভাবে পার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
গাজীপুরের শ্রীপুর ও ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সীমান্তবর্তী কাওরাইদ এলাকায় সুতিয়া নদীর ওপর প্রায় ৯ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুর মূল অবকাঠামোর কাজ শেষ হয়েছে। তবে দুই প্রান্তে সংযোগ সড়ক না থাকায় সেতুটি এখনো স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থার অংশ হতে পারেনি। স্থানীয়দের মাটির ঢাল, বাঁশের অস্থায়ী পথ এমনকি মই বেয়েও সেতুতে উঠতে হচ্ছে।

নদীর ওপর নির্মিত সেতুটির মূল অবকাঠামোর কাজ শেষ হয়েছে কয়েক মাস আগে। কিন্তু দুই পাশে সংযোগ সড়ক তৈরি না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

এলাকাবাসী জানান, সুতিয়া নদী পারাপারে দীর্ঘদিন ধরে নানা দুর্ভোগ ছিল। সেই সমস্যা দূর করতে সেতু নির্মাণ শুরু হলে দুই পাড়ের মানুষের মধ্যে আশার সৃষ্টি হয়। কিন্তু নির্মাণকাজ শেষ হওয়ার পরও সংযোগ সড়ক না থাকায় কাঙ্ক্ষিত সুফল মিলছে না।

স্থানীয়দের অভিযোগ, সেতুর কাছে যেতে বর্তমানে অস্থায়ী মাটির পথ তৈরি করা হয়েছে। কোথাও সেটি অতিরিক্ত খাড়া, আবার কোথাও মাটি ভেঙে গেছে। অনেককে সেতুতে উঠতে বাঁশের মই ব্যবহার করতে হচ্ছে। বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের জন্য এভাবে চলাচল ঝুঁকিপূর্ণ।

স্থানীয় বাসিন্দা হান্নান শেখ বলেন, "সেতু হয়েছে, কিন্তু রাস্তা না থাকায় আমাদের কষ্ট কমেনি। কোটি টাকা খরচ করে সেতু বানানোর পরও যদি সেটি ব্যবহার করা না যায়, তাহলে মানুষের লাভ কী?"

আরেক বাসিন্দা মঞ্জুরুল করিম বলেন, "সেতুর কাজ শেষ হয়েছে অনেক দিন। অথচ দুই পাশে ওঠার রাস্তা নেই। মানুষ বাধ্য হয়ে মই ও মাটির পথ ব্যবহার করছে। দ্রুত সংযোগ সড়ক করা দরকার।"

শিক্ষার্থী নাসরিন বেগম বলেন, "বৃষ্টির সময় এই পথে চলাচল করা খুবই কঠিন। সেতু থাকলেও নিরাপদভাবে ওঠানামা করতে না পারায় আমাদের দুর্ভোগ থেকেই গেছে।"

এলজিইডি সূত্রে জানা গেছে, সুতিয়া নদীর ওপর সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি। প্রায় ৯ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে মূল সেতুর নির্মাণকাজ শেষ হয় ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। তবে সংযোগ সড়ক নির্মাণের কাজ এখনো সম্পন্ন হয়নি।

এ বিষয়ে এলজিইডি গাজীপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ এমদাদুল হক বলেন, সেতুটির সংযোগ সড়ক নির্মাণের বিষয়টি কর্তৃপক্ষের নজরে রয়েছে। এটি অনূর্ধ্ব ১০০ মিটার সেতু প্রকল্পের আওতাভুক্ত। সংযোগ সড়কের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণে অর্থসংস্থানের বিষয়টি জটিল হয়ে আছে। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয়দের প্রত্যাশা, শুধু নদীর ওপর সেতু নির্মাণ করে প্রকল্পের কাজ শেষ না করে দ্রুত দুই পাশে সংযোগ সড়ক তৈরি করা হবে। তাহলে সেতুটি শ্রীপুর ও গফরগাঁওয়ের মানুষের যোগাযোগ, কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

প্রীতম-শেহতাজের বিচ্ছেদের চর্চায় কেন নাম এলো সাফা কবিরের?
দুর্গাপূজায় ২২ অক্টোবর ছুটি অনুমোদন, মিলছে টানা ৫ দিনের ছুটি
পিরোজপুরে ১৫০ মাকে সংবর্ধনা দিল পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
মাছ লুটের পর পুকুর দখলের চেষ্টার অভিযোগ, অসহায় সংখ্যালঘু পরিবার
ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

সর্বাধিক পঠিত 

টেকনাফে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১
অচল এক ও দুই টাকার কয়েন, নিচ্ছে না ব্যাংকও
মোরেলগঞ্জে বিদ্যালয়ের কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ
পুশইন ঠেকানোর কৌশলে প্রশংসায় ভাসছে বিজিবি
শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি মোরতাজুল করিম বাদরু
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]