মাগুরার শ্রীপুরে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

মাগুরা প্রতিনিধি

সারাদেশ

মাগুরার শ্রীপুরে সোনালী ব্যাংক পিএলসি শাখার এটিএম বুথ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে সোনালী ব্যাংক

2026-10-05T15:15:09+06:00
2026-10-05T15:15:09+06:00
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মাগুরার শ্রীপুরে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৩:১৫ পিএম 
⏲
সংগৃহীত ছবি
মাগুরার শ্রীপুরে সোনালী ব্যাংক পিএলসি শাখার এটিএম বুথ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে সোনালী ব্যাংক পিএলসি শ্রীপুর শাখার নিচে এ এটিএম বুথের উদ্বোধন করা হয়।

শ্রীপুর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার রমেন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক ঝিনাইদহ-মাগুরা জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আমিনুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক ঝিনাইদহ-মাগুরা জোনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ তৌহিদুর রহমান, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ কামরুল ইসলাম ও প্রিন্সিপাল অফিসার মোঃ রশিদুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি শ্রীপুর শাখার প্রিন্সিপাল অফিসার বিপ্লব কুমার কুন্ডু, সিনিয়র অফিসার (ক্যাশ) মোঃ হাসমত আলীসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকরা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘সোনালী ব্যাংক পিএলসি গ্রাহকসেবা বৃদ্ধি করার লক্ষ্যে আমরা এটিএম বুথ চালু করলাম। আশা করি আমরা অন্যান্য যে কোনো ব্যাংকের তুলনায় সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিত করতে পারব। বিশেষ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা থাকবে, যাতে গ্রাহকরা যে কোনো সময় তাঁদের সেবাটা গ্রহণ করতে পারেন।’

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

প্রীতম-শেহতাজের বিচ্ছেদের চর্চায় কেন নাম এলো সাফা কবিরের?
দুর্গাপূজায় ২২ অক্টোবর ছুটি অনুমোদন, মিলছে টানা ৫ দিনের ছুটি
পিরোজপুরে ১৫০ মাকে সংবর্ধনা দিল পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
মাছ লুটের পর পুকুর দখলের চেষ্টার অভিযোগ, অসহায় সংখ্যালঘু পরিবার
ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

সর্বাধিক পঠিত 

টেকনাফে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১
অচল এক ও দুই টাকার কয়েন, নিচ্ছে না ব্যাংকও
মোরেলগঞ্জে বিদ্যালয়ের কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ
পুশইন ঠেকানোর কৌশলে প্রশংসায় ভাসছে বিজিবি
শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি মোরতাজুল করিম বাদরু
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]