দিনাজপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় বিশ্ব বসতি দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি

সারাদেশ

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনাজপুরে বিশ্ব বসতি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে

2026-10-05T18:08:30+06:00
2026-10-05T18:08:30+06:00
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
দিনাজপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় বিশ্ব বসতি দিবস পালিত
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৬:০৮ পিএম 
⏲
সংগৃহীত ছবি
বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনাজপুরে বিশ্ব বসতি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে গণপূর্ত বিভাগ, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ও দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘কাঞ্চন’-এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসান, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান ও জেলা তথ্য অফিসার সাদিয়া আফরিন শেফা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দিনাজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান সরকার।

এ সময় দিনাজপুর জেলা প্রশাসন, গণপূর্ত বিভাগ ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের দিনাজপুর বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টায় বিশ্ব বসতি দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

প্রীতম-শেহতাজের বিচ্ছেদের চর্চায় কেন নাম এলো সাফা কবিরের?
দুর্গাপূজায় ২২ অক্টোবর ছুটি অনুমোদন, মিলছে টানা ৫ দিনের ছুটি
পিরোজপুরে ১৫০ মাকে সংবর্ধনা দিল পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
মাছ লুটের পর পুকুর দখলের চেষ্টার অভিযোগ, অসহায় সংখ্যালঘু পরিবার
ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

সর্বাধিক পঠিত 

টেকনাফে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১
অচল এক ও দুই টাকার কয়েন, নিচ্ছে না ব্যাংকও
মোরেলগঞ্জে বিদ্যালয়ের কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ
শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি মোরতাজুল করিম বাদরু
পুশইন ঠেকানোর কৌশলে প্রশংসায় ভাসছে বিজিবি
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]