সাতক্ষীরায় জামায়াত নেতার বিরুদ্ধে সরকারি নির্দেশ অমান্যের অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে মৎস্য ঘের লুটপাট ও ঘেরের আইলে থাকা

2026-10-05T15:35:14+06:00
2026-10-05T15:35:14+06:00
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সাতক্ষীরায় জামায়াত নেতার বিরুদ্ধে সরকারি নির্দেশ অমান্যের অভিযোগ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৩:৩৫ পিএম 
⏲
সংগৃহীত ছবি
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে মৎস্য ঘের লুটপাট ও ঘেরের আইলে থাকা বিভিন্ন ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। রোববার (৩ অক্টোবর) রাতে এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ঘের মালিক।

ক্ষতিগ্রস্ত ঘের মালিক বাগডাঙ্গা গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে জয়নাল আবেদীন জানান, পৈতৃক সূত্রে পাওয়া ৮ বিঘা জমিতে তিনি ৩০ বছরের বেশি সময় ধরে মৎস্য ঘের করে আসছেন। তাঁর অভিযোগ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুস সবুর বিভিন্ন সময় ঘেরটি দখলের চেষ্টা করে আসছিলেন।

জয়নাল আবেদীন বলেন, তাঁদের এলাকায় কোনো জলাবদ্ধতা নেই। জলাবদ্ধতার অভিযোগ তুলে জামায়াত নেতা আব্দুস সবুরের নেতৃত্বে তাঁর ভাইপো রুহুল আমিন, মোস্তাফিজুর রহমান, রুহুল কুদ্দুস, আব্দুর রাজ্জাক ও আবুল হোসেন রাতের আঁধারে তাঁর মৎস্য ঘেরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করেন। এ সময় ঘেরের আইলে থাকা আমগাছ, পেঁপেগাছসহ বিভিন্ন ফলজ গাছ কেটে ফেলা হয়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। বাধা দিতে গেলে তাঁদের খুন-জখমের হুমকি দেওয়া হয় বলেও জানান তিনি।

এদিকে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া গত ৪ অক্টোবর উক্ত স্থানে কালভার্ট নির্মাণ বা পিভিসি পাইপ স্থাপনের ফলে কোনো ব্যক্তি বা সাধারণ মানুষের ক্ষতি না হয়, সে বিষয়ে নির্দেশ দিয়েছিলেন বলে জানান জয়নাল আবেদীন।

তাঁর অভিযোগ, সরকারি নির্দেশ অমান্য করে জামায়াত নেতা আব্দুস সবুর রাতের আঁধারে তাঁর ঘের লুটপাট করেন এবং প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধন করেন। এ ছাড়া সরকারি ওয়াপদার বেড়িবাঁধ স্কেভেটর মেশিন দিয়ে কেটে অবৈধভাবে পাইপ স্থাপন করে পরে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

স্থানীয় বাসিন্দা ওমর ফারুক বলেন, "আমরা রাতের আঁধারে এমন লুটপাট কখনও দেখিনি। আমার ভাই ঘেরের মাছগুলো ধরে নিতে চেয়েছিল, কিন্তু তারা সে সুযোগ দেয়নি। আমার ভাইয়ের সারা জীবনের অর্জন তারা এক রাতেই শেষ করে দিয়েছে। আমার ভাই এখন একপ্রকার নিঃস্ব হয়ে গেছে। আমার ভাইয়ের মৎস্য ঘের যারা লুটপাট ও অগ্নিসংযোগ করেছে, প্রশাসনের কাছে আমাদের দাবি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।"

জামায়াত নেতা আব্দুস সবুর বলেন, "আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম, কিন্তু কারা লুটপাট করেছে তা আমি জানি না। আমি ঘটনাস্থল থেকে চলে আসার পর কারা কী করেছে, তা আমি বলতে পারব না।"

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

প্রীতম-শেহতাজের বিচ্ছেদের চর্চায় কেন নাম এলো সাফা কবিরের?
দুর্গাপূজায় ২২ অক্টোবর ছুটি অনুমোদন, মিলছে টানা ৫ দিনের ছুটি
পিরোজপুরে ১৫০ মাকে সংবর্ধনা দিল পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
মাছ লুটের পর পুকুর দখলের চেষ্টার অভিযোগ, অসহায় সংখ্যালঘু পরিবার
ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

সর্বাধিক পঠিত 

টেকনাফে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১
অচল এক ও দুই টাকার কয়েন, নিচ্ছে না ব্যাংকও
মোরেলগঞ্জে বিদ্যালয়ের কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ
শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি মোরতাজুল করিম বাদরু
পুশইন ঠেকানোর কৌশলে প্রশংসায় ভাসছে বিজিবি
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]