ব্রিজ-সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে মানববন্ধন

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটের রামপাল ও মোরেলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ভোজপাতিয়া ইউনিয়নের কালিকাবাড়ি-ডালিপাড়া চম্পার খেয়াঘাট ব্রিজ ও সংযোগ সড়ক নির্মাণকাজে অনিয়ম ও

2026-10-05T17:44:41+06:00
2026-10-05T17:44:41+06:00
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ব্রিজ-সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে মানববন্ধন
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৫:৪৪ পিএম 
⏲
সংগৃহীত ছবি
বাগেরহাটের রামপাল ও মোরেলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ভোজপাতিয়া ইউনিয়নের কালিকাবাড়ি-ডালিপাড়া চম্পার খেয়াঘাট ব্রিজ ও সংযোগ সড়ক নির্মাণকাজে অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই এবং নির্ধারিত নকশা ও মান অনুযায়ী কাজ শেষ করার দাবি জানিয়েছেন তাঁরা।

সোমবার (৫ অক্টোবর) ভোজপাতিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিন গ্রামের প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন। এ সময় বক্তারা চলমান ব্রিজ ও সংযোগ সড়ক নির্মাণকাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে স্থানীয়রা অভিযোগ করেন, প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন গুরুত্বপূর্ণ এ প্রকল্পের নির্মাণকাজে যথাযথ মান বজায় রাখা হচ্ছে না। তাঁদের দাবি, ঢালাইয়ের কাজে প্রয়োজনের তুলনায় কম সিমেন্ট ব্যবহারের পাশাপাশি জমাট বাঁধা সিমেন্ট হাতুড়ি দিয়ে ভেঙে পুনরায় ঢালাইয়ের কাজে ব্যবহারের ঘটনাও ঘটছে।

এ ছাড়া ফর্মওয়ার্ক যথাযথভাবে না দেওয়া, উইং ওয়াল নির্মাণে ত্রুটি, সড়কের দুই পাশে মাটির কাজ সঠিকভাবে না করা এবং কার্পেটিংয়ের পরিবর্তে ইটের সোলিং দেওয়ার অভিযোগ করেন তাঁরা। স্থানীয়দের আরও দাবি, সড়কের কোনো কোনো অংশ নির্ধারিত উচ্চতার তুলনায় প্রায় চার ফুট নিচু রয়েছে। পাশাপাশি নিম্নমানের ইট, বালু, পাথর ও রড ব্যবহারের অভিযোগও তোলেন তাঁরা।

মানববন্ধনে বক্তারা বলেন, জনগণের অর্থে বাস্তবায়নাধীন কোনো প্রকল্পের নির্মাণকাজ নিয়ে অনিয়মের অভিযোগ উঠলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। তাঁরা সরেজমিনে প্রকল্প পরিদর্শন, নির্মাণসামগ্রীর মান পরীক্ষা এবং প্রকল্পের নকশা ও নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী কাজ হচ্ছে কি না, তা যাচাইয়ের দাবি জানান। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও দাবি করেন তাঁরা।

মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা মো. লোকমান হোসেন, এনামুল কবির দুলাল, ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ সাইফুল ইসলাম, জ্যোৎস্না বেগম, মো. সাগর হাওলাদার, মো. মনির শেখ, হারুন মৃধাসহ স্থানীয়রা।

এদিকে নির্মাণকাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদার মো. সোহেল। তিনি বলেন, “কাজটি প্রায় শেষ পর্যায়ে। আমি রিটেন্ডারের মাধ্যমে কাজটি নিয়েছি। আমার জানা মতে, কাজটিতে কোনো ত্রুটি নেই এবং কাজটি ভালো হয়েছে। এলজিইডির কর্মকর্তাদের পরামর্শে কোথাও কোনো কাজ বাকি থাকলে তা সম্পন্ন করে দেওয়া হবে।”

তবে স্থানীয়দের উত্থাপিত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট বাস্তবায়নকারী কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মানববন্ধন থেকে দ্রুত তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং জনগণের স্বার্থে ব্রিজ ও সংযোগ সড়কের নির্মাণকাজ নির্ধারিত নকশা, স্পেসিফিকেশন ও গুণগত মান অনুযায়ী সম্পন্ন করার দাবি জানানো হয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

প্রীতম-শেহতাজের বিচ্ছেদের চর্চায় কেন নাম এলো সাফা কবিরের?
দুর্গাপূজায় ২২ অক্টোবর ছুটি অনুমোদন, মিলছে টানা ৫ দিনের ছুটি
পিরোজপুরে ১৫০ মাকে সংবর্ধনা দিল পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
মাছ লুটের পর পুকুর দখলের চেষ্টার অভিযোগ, অসহায় সংখ্যালঘু পরিবার
ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

সর্বাধিক পঠিত 

টেকনাফে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১
অচল এক ও দুই টাকার কয়েন, নিচ্ছে না ব্যাংকও
মোরেলগঞ্জে বিদ্যালয়ের কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ
শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি মোরতাজুল করিম বাদরু
পুশইন ঠেকানোর কৌশলে প্রশংসায় ভাসছে বিজিবি
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]