শারদীয় দুর্গোৎসবে ১৯ মন্দিরে অনুদান দিল ফেনী পৌরসভা

ফেনী প্রতিনিধি

সারাদেশ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফেনী পৌর এলাকার মন্দিরসমূহের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা ও অনুদান প্রদান করা হয়েছে। বুধবার (৭

2026-10-08T10:33:45+06:00
2026-10-08T10:33:45+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
শারদীয় দুর্গোৎসবে ১৯ মন্দিরে অনুদান দিল ফেনী পৌরসভা
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১০:৩৩ এএম 
⏲
ফেনী পৌর এলাকার মন্দিরসমূহে অনুদান প্রদান করা হয়।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফেনী পৌর এলাকার মন্দিরসমূহের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা ও অনুদান প্রদান করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকেলে ফেনী পৌরসভা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফেনী পৌরসভার প্রশাসক নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান।

সভায় উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দিন, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিন, মেডিকেল অফিসার ডা. কৃষ্ণ পদ সাহা এবং ফেনী মডেল থানার ওসি (অপারেশন) সাজেদ কামাল। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট সমীর চন্দ্র কর, সাধারণ সম্পাদক শান্তি রঞ্জন চৌধুরী ও সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তপন কুমার কর।

ফেনী পৌর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সুরঞ্জিত নাগের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর দেবনাথ, জয় কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার তপন কুমার দাস, জগন্নাথ বাড়ী পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার বণিক ও গুরুচক্র মন্দির পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার ভৌমিক।

সভাপতির বক্তব্যে পৌরসভার প্রশাসক নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান বলেন, শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপনে ফেনী পৌরসভা সব ধরনের সহযোগিতা করবে। পূজা মণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, পরিচ্ছন্নতা, পানির ব্যবস্থা, আলোকসজ্জাসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করতে পৌরসভা সচেষ্ট থাকবে।

তিনি বলেন, উৎসবকে ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। অনুষ্ঠানে ফেনী পৌর এলাকার ১৯টি মন্দিরের প্রতিটিকে ২০ হাজার টাকা করে মোট ৩ লাখ ৮০ হাজার টাকা অনুদান দেওয়া হয়। এছাড়া দশমী ঘাটের উন্নয়নে আরও ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

খলনায়িকার চরিত্রে অভিনয় করতে চান ক্যাটরিনা কাইফ
ক্যাটনিস এভারডিন চরিত্রে ফিরছেন জেনিফার লরেন্স
ভারতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ
সফরসঙ্গী সবাইকে নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: রুমন

সর্বাধিক পঠিত 

চান্দিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সাংবাদিক দীপু শিকদারকে হুমকি, ক্র্যাবের উদ্বেগ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement