শিবচরে ইলিশ রক্ষায় সচেতনতা সভা

মাদারীপুর প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরের শিবচরে ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবৃদ্ধিতে সচেতনতা সভা এবং জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (৮

2026-10-08T16:06:49+06:00
2026-10-08T16:06:49+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
শিবচরে ইলিশ রক্ষায় সচেতনতা সভা
জেলেদের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৪:০৬ পিএম 
⏲
সংগৃহীত ছবি
মাদারীপুরের শিবচরে ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবৃদ্ধিতে সচেতনতা সভা এবং জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে শিবচর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে চরজানাজাত হাইস্কুল মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

কর্মসূচির আওতায় সরকারি মানবিক সহায়তা হিসেবে ভিজিএফের ২৫ কেজি করে চাল জেলেদের মাঝে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শিবচর-মাদারীপুর-১ আসনের এমপি সাঈদউদ্দিন আহম্মেদ হানজালা, মাদারীপুর জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার, পুলিশ সুপার মো. ফজলে এলাহী, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান, শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা, বিএনপি দলীয় মনোনীত সাবেক এমপি প্রার্থী নাদিরা চৌধুরী মিঠু। এ ছাড়া জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী, গণ্যমান্য ব্যক্তি ও ভিজিএফের চালের জন্য মনোনীত জেলে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মৎস্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু (এমপি) বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবৃদ্ধির লক্ষ্যে ইলিশ আহরণ, বিপণন, পরিবহন ও বাজারজাতকরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়ন করা শুধু সরকারের একার দায়িত্ব নয়, জেলে পরিবার থেকে শুরু করে মৎস্য কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনসহ সবার নৈতিক দায়িত্ব। এজন্য সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, বিশেষ করে জেলেদের সরকারি নির্দেশনা মেনে ২২ দিন ইলিশ ধরা থেকে বিরত থাকতে হবে। এজন্য জেলেদের মাঝে বর্তমান সরকার ভিজিএফের মাধ্যমে মানবিক সহায়তা হিসেবে ২৫ কেজি করে চাল বিতরণ করছে। নিষেধাজ্ঞা লঙ্ঘন না করার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।

এ সময় অন্যান্য বক্তারা নিষেধাজ্ঞাকালীন সময়ে ইলিশ শিকার, পরিবহন, মজুত ও ক্রয়-বিক্রয় বন্ধে প্রশাসনকে কঠোর নজরদারি করার অনুরোধ জানান।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের নিহত সেনাসদস্যের সংখ্যা বেড়ে ২৩
বিকল্প অর্থায়নে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ
গুজরাটে গরু জবাইয়ের মামলায় তিনজনের যাবজ্জীবন
খলনায়িকার চরিত্রে অভিনয় করতে চান ক্যাটরিনা কাইফ

সর্বাধিক পঠিত 

চান্দিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সাংবাদিক দীপু শিকদারকে হুমকি, ক্র্যাবের উদ্বেগ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement