স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর

দেশবার্তা ডেস্ক

জাতীয়

প্রশ্ন ফাঁসের ঘটনায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে

2026-10-10T15:08:45+06:00
2026-10-10T15:08:45+06:00
রোববার ● ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৩:০৮ পিএম 
⏲
সংগৃহীত ছবি
প্রশ্ন ফাঁসের ঘটনায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে স্থগিত হওয়া এই পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ অক্টোবর (শুক্রবার) বিকেল ৩টায়।

শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতিও সম্পন্ন করেছিল অধিদপ্তর। কিন্তু পরীক্ষা শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নজরে আসায় কর্তৃপক্ষ পরীক্ষাটি স্থগিত করার সিদ্ধান্ত নেয়।

যুব উন্নয়ন অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৬ অক্টোবর বিকেল ৩টায় পরীক্ষাটি পুনরায় অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের পরীক্ষার আনুষঙ্গিক তথ্য দ্রুতই মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এদিকে প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

সরকারি চাকরিজীবীদের ৪২ ধরনের ভাতা ও সুবিধা করমুক্ত
হাসিনার বিচার যদি আন্তর্জাতিক আদালতে হয়, তবে বাবুর হত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিয়ে যাব: দুলু
বাসাইলে প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
ময়মনসিংহে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির কমিটির শপথ গ্রহণ
তারকাদের সংহতি ককরোচ জনতা পার্টির আন্দোলনে

সর্বাধিক পঠিত 

চেয়ারম্যানের বিরুদ্ধে লাখ টাকা নেওয়ার অভিযোগ
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা
শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী করতে শেরপুরে এক্সপো অনুষ্ঠিত
রাজশাহীতে সাংবাদিক সাইদুর রহমানের স্মরণে নাগরিক শোকসভা
চান্দিনায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীদের মতবিনিময় সভা
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement