সেপ্টেম্বরে ২৫৪ কোটি টাকার চোরাচালান জব্দ করেছে বিজিবি

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত সেপ্টেম্বর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ২৫৪ কোটি ২০

2026-10-10T16:44:47+06:00
2026-10-10T16:44:47+06:00
রোববার ● ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
২১৮ চোরাচালানীসহ বিভিন্ন দেশের চার শতাধিক নাগরিক আটক
সেপ্টেম্বরে ২৫৪ কোটি টাকার চোরাচালান জব্দ করেছে বিজিবি
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৪:৪৪ পিএম 
⏲
ফাইল ছবি
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত সেপ্টেম্বর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ২৫৪ কোটি ২০ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে।

জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে-স্বর্ণ, শাড়ি, তৈরি পোশাক, ইমিটেশন গহনা, কসমেটিকস সামগ্রী, আতশবাজি, কাঠ, কয়লা, পাথর, চা পাতা, সুপারি, মোবাইল ও এর যন্ত্রাংশ, জিরা, রসুন, চিনি, সার, ভোজ্যতেল, বিভিন্ন প্রকার ওষুধ, ট্রাক-কাভার্ড ভ্যান, প্রাইভেটকার-মাইক্রোবাস, মোটরসাইকেল, বাইসাইকেল এবং নৌকা।

এছাড়া অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি এমজি, ৩টি রাইফেল, ৬টি দেশি-বিদেশি পিস্তল, ২টি অন্যান্য অস্ত্র, ৩টি ম্যাগাজিন, ৬৪ রাউন্ড গোলাবারুদ, ৫২ কেজি বিস্ফোরক সালফার এবং ৪ কেজি অন্যান্য বিস্ফোরক দ্রব্য।

সীমান্তে বিজিবির নিয়মিত এসব অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে- ইয়াবা ট্যাবলেট, হেরোইন, ফেনসিডিল, বিদেশি মদ, বিয়ার, গাঁজা, ইস্কাফ সিরাপ, এ্যানেগ্রা বা স্যানেগ্রা ট্যাবলেট এবং বিভিন্ন প্রকার নেশাজাতীয় ট্যাবলেট।

অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২১৮ জন চোরাচালানিকে আটক করা হয়। পাশাপাশি অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৫৮ জন বাংলাদেশি নাগরিক, ৭ জন ভারতীয় নাগরিক এবং ২০১ জন মিয়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দেশবার্তা/ইআই/একে


সর্বশেষ সংবাদ 

সরকারি চাকরিজীবীদের ৪২ ধরনের ভাতা ও সুবিধা করমুক্ত
হাসিনার বিচার যদি আন্তর্জাতিক আদালতে হয়, তবে বাবুর হত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিয়ে যাব: দুলু
বাসাইলে প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
ময়মনসিংহে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির কমিটির শপথ গ্রহণ
তারকাদের সংহতি ককরোচ জনতা পার্টির আন্দোলনে

সর্বাধিক পঠিত 

চেয়ারম্যানের বিরুদ্ধে লাখ টাকা নেওয়ার অভিযোগ
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা
শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী করতে শেরপুরে এক্সপো অনুষ্ঠিত
রাজশাহীতে সাংবাদিক সাইদুর রহমানের স্মরণে নাগরিক শোকসভা
চান্দিনায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীদের মতবিনিময় সভা
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement