সাইবার নিরাপত্তা নিশ্চিতে ডিএসইর মাসব্যাপী বিশেষ কর্মসূচি

দেশবার্তা প্রতিবেদক

অর্থ-বাণিজ্য

প্রথমবারের মতো পুরো অক্টোবরজুড়ে সাইবার নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাসব্যাপী বিশেষ কর্মসূচি পরিচালনা করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি

2026-10-11T17:18:02+06:00
2026-10-11T17:18:02+06:00
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
সাইবার নিরাপত্তা নিশ্চিতে ডিএসইর মাসব্যাপী বিশেষ কর্মসূচি
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৫:১৮ পিএম 
⏲
প্রথমবারের মতো পুরো অক্টোবরজুড়ে সাইবার নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাসব্যাপী বিশেষ কর্মসূচি পরিচালনা করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)। সংস্থাটির কর্মকর্তা-কর্মচারী এবং ট্রেকহোল্ডারদের মাঝে সাইবার সচেতনতা তৈরি, অনলাইনের মাধ্যমে সংগঠিত প্রতারণামূলক কর্মকাণ্ড প্রতিরোধ, নিরাপদ ডিজিটাল ব্যবহারে উৎসাহিত করা এবং প্রযুক্তিগত নিরাপত্তায় দায়িত্বশীলতা গড়ে তোলাই এ কর্মসূচির প্রধান উদ্দেশ্য।

কর্মসূচির অংশ হিসেবে ডিএসই প্রাঙ্গণে সচেতনতামূলক ফেস্টুন ও ব্যানার প্রদর্শন করা হচ্ছে। একই সঙ্গে কর্মকর্তাদের কম্পিউটারে বিশেষ ডেস্কটপ ওয়ালপেপার ব্যবহার এবং নিয়মিত সচেতনতামূলক বার্তা প্রদান করা হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে সন্দেহজনক ই-মেইল, ক্ষতিকর লিংক এবং সম্ভাব্য সাইবার ঝুঁকি শনাক্ত ও প্রতিরোধের সক্ষমতা বৃদ্ধি পাবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

এছাড়া ট্রেকহোল্ডারদের জন্য আয়োজন করা হয়েছে অনলাইন প্রশিক্ষণ সেশন। জুম প্ল্যাটফর্মে বিভিন্ন দলে বিভক্ত করে পরিচালিত এসব সেশনে সাইবার নিরাপত্তার বাস্তবভিত্তিক বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে। ট্রেকহোল্ডারদের সচেতনতা যাচাইয়ে অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যেখানে বিজয়ীদের বিশেষ মূল্যায়ন ও পুরস্কার দেওয়া হবে।

কর্মসূচিতে বিশেষ অবদান ও উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী ট্রেকহোল্ডারদের স্বীকৃতির ব্যবস্থাও রাখা হয়েছে। ডিএসইর নিয়মিত ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে সেরা পারফরম্যান্সকারী ট্রেকহোল্ডারদের সনদ ও সম্মাননা দেওয়া হচ্ছে।

ডিএসইর তথ্যপ্রযুক্তি নিরাপত্তা বিভাগ পুরো কর্মসূচির পরিকল্পনা, সচেতনতামূলক উপকরণ তৈরি, প্রশিক্ষণ ও কুইজ পরিচালনার মূল দায়িত্ব পালন করছে। পাশাপাশি আইটি ইনফ্রাস্ট্রাকচার, নেটওয়ার্ক, জনসংযোগ ও প্রকাশনা বিভাগ এবং ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয় সমন্বিতভাবে সহায়তা জোগাচ্ছে।

ডিএসই কতৃপক্ষ জানায়, পুঁজিবাজারের প্রযুক্তিনির্ভর ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে কেবল প্রযুক্তিগত সুরক্ষা যথেষ্ট নয়, অংশীজনদের সচেতনতাও সমান গুরুত্বপূর্ণ। এই সমন্বিত উদ্যোগ একটি নিরাপদ, নির্ভরযোগ্য ও আধুনিক পুঁজিবাজার গঠনে কার্যকর ভূমিকা রাখবে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

১৫ বছর পর আসছে ‘দ্য ডার্টি পিকচার ২’
এই বিক্ষোভ থামবে না, লড়াই সবে শুরু: সিজেপি
দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন
‎​কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ভেড়া বিতরণ
আধিপত্যবাদের হাত থেকে দেশ রক্ষা করতে বিএনপির বিকল্প নেই

সর্বাধিক পঠিত 

জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে ‌‌'বিআরটিএ' সভা অনুষ্ঠিত
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা
চান্দিনায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীদের মতবিনিময় সভা
মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
বন রক্ষকই যখন ভক্ষক: সিসিএফের বিরুদ্ধে অনিয়মের পাহাড়
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement