ফেনীতে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার

ফেনী প্রতিনিধি

সারাদেশ

ফেনীতে পৃথক ঘটনায় এক নারীসহ ৩ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১১ অক্টোবর, রোববার সকালে জেলার সদর উপজেলার ধলিয়া

2026-10-12T11:28:31+06:00
2026-10-12T11:28:31+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ফেনীতে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার
ফেনী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১১:২৮ এএম 
⏲
সোনাগাজী ওয়াপদা রোডের পরিত্যক্ত পুকুরে একটি মৃতদেহ দেখা যায়।
ফেনীতে পৃথক ঘটনায় এক নারীসহ ৩ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১১ অক্টোবর, রোববার সকালে জেলার সদর উপজেলার ধলিয়া এবং সোনাগাজী উপজেলার চরসাহাভিকারি ও তুলাতুলি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সোনাগাজী উপজেলার ওয়াপদা রোডের পরিত্যক্ত পুকুরে একটি মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় এলাকাবাসি।

পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। নিহতের নাম মোহাম্মদ নিজাম উদ্দিন ( ৪৫)। সে পৌরসভার ৫ নং ওয়ার্ডের চরগনেশ এলাকার ডাউল বেপারী বাড়ির আহসান উল্লাহর ছেলে। তিনি মৃগীরোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে পরিবার। এছাড়া একই উপজেলার চর সাহাভিকারী গ্রাম থেকে বিবি মরিয়ম ফাইমা (১৪) এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মায়ের সঙ্গে অভিমান করে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে।নিহত ফাইমা ওই গ্রামের মো. জামাল উদ্দিনের মেয়ে। সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম দুজনের মৃতদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। অপরদিকে, ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর থেকে আবেদ আলী (৪৫) নামে এক গরু খামারের  কর্মচারির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 

পুলিশের দাবি, রংপুরের বাসিন্দা নিহত আবেদ আলী স্থানীয় আবদুল্যাহ আল  আজাদের গরুর খামারের দিনমজুর ছিলেন। খামারে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে তিনি মারাগেছেন। ফেনী মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করেন খামার মালিক।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

খলনায়িকার চরিত্রে অভিনয় করতে চান ক্যাটরিনা কাইফ
ক্যাটনিস এভারডিন চরিত্রে ফিরছেন জেনিফার লরেন্স
ভারতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ
সফরসঙ্গী সবাইকে নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: রুমন

সর্বাধিক পঠিত 

চান্দিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সাংবাদিক দীপু শিকদারকে হুমকি, ক্র্যাবের উদ্বেগ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement