লক্ষ্মীপুরে ড্রাম-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধ

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরে বালুবাহী ড্রাম-ট্রাকের চাপায় আবুল কালাম (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত আবুল কালাম সদর উপজেলার শাকচর

2026-10-12T13:23:16+06:00
2026-10-12T13:23:16+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
লক্ষ্মীপুরে ড্রাম-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধ
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১:২৩ পিএম 
⏲
বালুবাহী ড্রাম-ট্রাকের চাপায় আবুল কালাম (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
লক্ষ্মীপুরে বালুবাহী ড্রাম-ট্রাকের চাপায় আবুল কালাম (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত আবুল কালাম সদর উপজেলার শাকচর এলাকার মৃত আনু মিয়ার ছেলে। সোমবার (১২ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

এঘটনায় লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কে গাছের গুড়ি ফেলে এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ গিয়ে বিচারের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেয় স্থানীয়রা।    
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে সদর উপজেলার শাকচর এলাকার বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন আবুল কালাম। 

এ সময় লক্ষ্মীপুর-মুজচৌধুরীরহাট সড়কে ভ্যান নিয়ে উঠলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির বালুবাহী ড্রাম-ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। 

এতে সড়কে যানচলাচল ব্যাহত হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেয় স্থানীয়রা। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

পাবনায় বজ্রপাতে শিশুসহ ৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ১২৬২
আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের নিহত সেনাসদস্যের সংখ্যা বেড়ে ২৩
বিকল্প অর্থায়নে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ

সর্বাধিক পঠিত 

চান্দিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সাংবাদিক দীপু শিকদারকে হুমকি, ক্র্যাবের উদ্বেগ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement