ঝিলমিল প্রকল্পে অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন

দেশবার্তা প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে দক্ষিণবঙ্গগামী ১৯টি জেলার বাস চলাচলের জন্য কেরানীগঞ্জের চুনকুটিয়ায় রাজউক ঝিলমিল আবাসিক

2026-10-12T14:11:48+06:00
2026-10-12T14:24:33+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ঢাকা শহরের যানজট কমাতে রাজউক-ডিএমপির সমন্বিত উদ্যোগ
ঝিলমিল প্রকল্পে অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন
দক্ষিণবঙ্গের বাস আর রাজধানীতে ঢুকবে না
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ২:১১ পিএম  আপডেট: ১২.১০.২০২৬ ২:২৪ পিএম
⏲
রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে দক্ষিণবঙ্গগামী ১৯টি জেলার বাস চলাচলের জন্য কেরানীগঞ্জের চুনকুটিয়ায় রাজউক ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় একটি অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে এই টার্মিনালের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মোঃ রিয়াজুল ইসলাম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা শহরের যানজট নিরসন ও আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক ধারাবাহিক সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। ইতিপূর্বে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একাধিক সভায় (২৪ মার্চ, ১৪ মে, ১৫ জুন ও ২৯ আগস্ট) দূরপাল্লার বাস শহরের বাইরে সরিয়ে নেওয়ার বিষয়ে এই সিদ্ধান্তগুলো গৃহীত হয়।

নতুন পরিকল্পনা অনুযায়ী, আগামী দুই মাসের মধ্যে এই অস্থায়ী টার্মিনাল থেকে সরাসরি দক্ষিণবঙ্গের ১৯টি জেলায় বাস চলাচল শুরু হবে। এর ফলে ঢাকার মূল শহরের ভেতরে দূরপাল্লার বাসের প্রবেশ ও চলাচল উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। এটি নগরীর তীব্র যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সাধারণ যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর যানজট নিরসনে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগের ওপর জোর দেওয়া হচ্ছে। জনস্বার্থে সড়কে নৈরাজ্য দূর করতে এবং সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তুলতে এই ধরনের যৌথ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দেশবার্তা/আইএইচই/একে


সর্বশেষ সংবাদ 

খলনায়িকার চরিত্রে অভিনয় করতে চান ক্যাটরিনা কাইফ
ক্যাটনিস এভারডিন চরিত্রে ফিরছেন জেনিফার লরেন্স
ভারতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ
সফরসঙ্গী সবাইকে নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: রুমন

সর্বাধিক পঠিত 

চান্দিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সাংবাদিক দীপু শিকদারকে হুমকি, ক্র্যাবের উদ্বেগ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement