ফেনীতে মেয়েকে ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় বাবার ওপর হামলা

ফেনী প্রতিনিধি

সারাদেশ

ফেনীর সোনাগাজী উপজেলায় মেয়েকে ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় মনোয়ারুল ইসলাম নামে এক ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে। গুরুতর

2026-10-17T13:46:13+06:00
2026-10-17T13:46:13+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ফেনীতে মেয়েকে ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় বাবার ওপর হামলা
ফেনী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১:৪৬ পিএম 
⏲
সংগৃহীত ছবি
ফেনীর সোনাগাজী উপজেলায় মেয়েকে ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় মনোয়ারুল ইসলাম নামে এক ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের লক্ষ্মীগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, মনোয়ারুল ইসলাম উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের চর লক্ষ্মীগঞ্জ গ্রামের কাজী মৌলভী বাড়ির বাসিন্দা। তাঁর মেয়ে তাসপিয়া আক্তার স্থানীয় লক্ষ্মীগঞ্জ নাজেরিয়া ফাজিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সম্প্রতি বাড়ি থেকে অটোরিকশায় মাদ্রাসায় যাতায়াতের সময় একই গ্রামের বসর হাফেজ বাড়ির আব্দুল আউয়ালের ছেলে অটোরিকশাচালক মোহাম্মদ ফারুক তাঁকে অশ্লীল অঙ্গভঙ্গি ও আপত্তিকর কথাবার্তার মাধ্যমে কুপ্রস্তাব দেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি তাসপিয়া তাঁর বাবাকে জানান।

মনোয়ারুল ইসলাম বিষয়টি জানার পর বুধবার বিকেলে মাদ্রাসায় গিয়ে অধ্যক্ষ মো. ইসমাইলকে বিস্তারিত জানান। পরে অধ্যক্ষ ফারুককে ডেকে এ বিষয়ে বকাঝকা করে সতর্ক করেন।

বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় জরবা পুকুর এলাকায় মনোয়ারুল ইসলামের ওপর হামলা করেন ফারুকের ভাই তারেক বলে অভিযোগ উঠেছে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসকের পরামর্শে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

মনোয়ারুল ইসলামের মেয়ে তাসপিয়ার ফুফু ফাতেমা আক্তার জানান, মাদ্রাসায় যাওয়া-আসার পথে অটোরিকশাচালক ফারুক তাঁর ভাতিজিকে বাজে প্রস্তাব দিতেন। এ নিয়ে তাসপিয়া কয়েকবার তার মায়ের কাছে অভিযোগ করেছে। একপর্যায়ে সে আর মাদ্রাসায় যাবে না বলে জানায়। পরে বাধ্য হয়ে তাঁর ভাই মনোয়ারুল ইসলাম মাদ্রাসার অধ্যক্ষকে বিষয়টি জানান।

ফাতেমা আক্তারের অভিযোগ, বিষয়টি জানানোর পরই ফারুকের ভাই তারেক তাঁর ভাইয়ের ওপর হামলা করেন। এতে মনোয়ারুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। বিশেষ করে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি। এ ঘটনায় তাঁরা সোনাগাজী মডেল থানার পুলিশকে জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মনোয়ারুল ইসলাম কিছুটা সুস্থ হলে তাঁরা আইনগত ব্যবস্থা নেবেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম জানান, মেয়েটির বাবার ওপর হামলার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

খলনায়িকার চরিত্রে অভিনয় করতে চান ক্যাটরিনা কাইফ
ক্যাটনিস এভারডিন চরিত্রে ফিরছেন জেনিফার লরেন্স
ভারতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ
সফরসঙ্গী সবাইকে নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: রুমন

সর্বাধিক পঠিত 

চান্দিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সাংবাদিক দীপু শিকদারকে হুমকি, ক্র্যাবের উদ্বেগ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement