ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হয়েছেন মেহরদাদ আখলাগি। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের প্রথমদিনে নিহত আজিজ নাসিরজাদেহের স্থালাভিষিক্ত হলেন।
রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির (পার্লামেন্ট) সদস্যরা রোববার প্রতিরক্ষা এবং সশস্ত্র বাহিনীর লজিস্টিকস মন্ত্রী পদে মেহরদাদ আখলাগিকে আস্থাভোট দিয়েছেন। মোট প্রদত্ত ২৭৭টি ভোটের মধ্যে আখলাগি পেয়েছেন ২৩৭টি।
সামরিক পদমর্যাদা না থাকলেও আখলাগি ৪২ বছর ধরে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কাজ করেছেন। ২০১৩ সাল থেকে রাষ্ট্রীয় অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রধান ছিলেন।
পারমাণবিক বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রমে কথিত সম্পৃক্ততার অভিযোগে ২০০৭ সালে আখলাগির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল জাতিসংঘ।
দেশবার্তা/এমআর