ফ্যাসিস্ট সরকারের দোসর-দালালরা আপনাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে : এমপি খোকন

নরসিংদী প্রতিনিধি

সারাদেশ

হিন্দু ধর্মাবলম্বীদের বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, ফ্যাসিস্ট সরকারের দোসর-দালালরা অতীতে

2026-10-19T12:37:34+06:00
2026-10-19T12:37:34+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ফ্যাসিস্ট সরকারের দোসর-দালালরা আপনাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে : এমপি খোকন
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১২:৩৭ পিএম 
⏲
হিন্দু ধর্মাবলম্বীদের বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, ফ্যাসিস্ট সরকারের দোসর-দালালরা অতীতে আপনাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। আপনাদের ভোট ব্যাংক হওয়ার দরকার নাই। আপনারা জনগণের একটা অংশ। রোববার (১৮ অক্টোবর) দুপুরে নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপের নেতৃবৃন্দের মধ্যে উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আপনারা স্বাধীন। আপনার বিবেককে প্রশ্ন করবেন, কোন দলের এবং কোন সরকারের সময়ে আপনারা নিরাপদ ছিলেন, আর আপনাদের পক্ষে কারা ছিল। সেটা আপনারা বিবেচনা করবেন। খায়রুল কবির খোকন বলেন, এদেশের নাগরিক হিসেবে আপনারা কাকে ভোট দেবেন, কাকে সমর্থন দেবেন, সেটা সম্পূর্ণ আপনাদের গণতান্ত্রিক অধিকার। ধর্মের ভিত্তিতে নয়, দেশের নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিএনপি সরকার বদ্ধপরিকর। আমরা বিগত সময়ের মতোই আপনাদের পাশে আছি এবং থাকবো।

তিনি আরও বলেন, আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ছাত্রদলসহ বিএনপির সকল অঙ্গসংগঠন মাঠে থেকে প্রতিটি মণ্ডপ পর্যবেক্ষণ করবেন। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে এবং সকলেই সুন্দরভাবে উৎসবটি পালন করতে পারেন। ফ্যাসিস্ট সরকারের দোসরদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসররা গা ঢাকা দিয়ে আছে। আমাদের নরসিংদীতেও আছে, তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে।

নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি রবিউল ইসলাম রবি, খবিরুল ইসলাম বাবুল, এম এ জলিল, হারুন-অর-রশিদ, এ কে এম গোলাম কবির কামাল ও ফারুক উদ্দিন ভূঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক বাচ্চু, ক্রীড়াবিষয়ক সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, ছাত্রবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

খলনায়িকার চরিত্রে অভিনয় করতে চান ক্যাটরিনা কাইফ
ক্যাটনিস এভারডিন চরিত্রে ফিরছেন জেনিফার লরেন্স
ভারতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ
সফরসঙ্গী সবাইকে নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: রুমন

সর্বাধিক পঠিত 

চান্দিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সাংবাদিক দীপু শিকদারকে হুমকি, ক্র্যাবের উদ্বেগ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement