আসামি ধরে ফেরার পথে গাড়িচাপায় বিএনপি নেতা-এসআইয়ের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালীগঞ্জে আসামি গ্রেপ্তারের অভিযান শেষে থানায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্থানীয় বিএনপির এক নেতা ও পুলিশের এক

2026-10-23T17:03:24+06:00
2026-10-23T17:03:24+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
আসামি ধরে ফেরার পথে গাড়িচাপায় বিএনপি নেতা-এসআইয়ের মৃত্যু
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৫:০৩ পিএম 
⏲
প্রতীকী ছবি
গাজীপুরের কালীগঞ্জে আসামি গ্রেপ্তারের অভিযান শেষে থানায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্থানীয় বিএনপির এক নেতা ও পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের আরও দুই সদস্য আহত হয়েছেন। 

শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাতে কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে শ্রমিক কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিএনপি নেতার নাম রফিকুল ইসলাম (৪৮)। এলাকায় তিনি রফিক মোল্লা নামে পরিচিত ছিলেন। তিনি কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাঁর বাড়ি তুমলিয়া এলাকায়। তিনি মৃত ওয়াজ উদ্দিনের ছেলে। নিহত পুলিশ কর্মকর্তা এসআই মিজানুর রহমান।

দুর্ঘটনায় আহত দুই পুলিশ সদস্য হলেন এসআই জাবেদ ওমর ও কনস্টেবল রাব্বি।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাত তিনটার দিকে কালীগঞ্জের মাধক্ষার বাড়ি এলাকায় ওহিদ মোল্লা নামের এক ব্যক্তিকে আটক করতে অভিযান চালায় পুলিশের একটি দল। তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়ার পথে পুলিশ সদস্যরা শ্রমিক কলেজের সামনে পৌঁছান। সেখানে বিএনপি নেতা রফিকুল ইসলামের সঙ্গে তাঁদের কথা হচ্ছিল।

এ সময় দ্রুতগতিতে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রফিকুল ইসলামের মৃত্যু হয়। দুর্ঘটনায় পুলিশের কয়েকজন সদস্যও গুরুতর আহত হন।

পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এসআই মিজানুর রহমান মারা যান।

এদিকে পুলিশের হাতে আটক ওহিদ মোল্লা দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার ভোররাত সাড়ে তিনটার দিকে শ্রমিক কলেজের পাশের সড়কে এ ঘটনা ঘটে। এতে একজন পুলিশ সদস্যসহ দুজনের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্ত করা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ওসি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।

আসামি গ্রেপ্তারের অভিযান শেষে ফেরার পথে এ দুর্ঘটনায় একজন রাজনৈতিক নেতা ও একজন পুলিশ কর্মকর্তার মৃত্যুতে এলাকায় শোকের সৃষ্টি হয়েছে। তবে দুর্ঘটনার কারণ এবং গাড়িটির পরিচয় সম্পর্কে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

দেশবার্তা/এসআইএস/একে


সর্বশেষ সংবাদ 

খলনায়িকার চরিত্রে অভিনয় করতে চান ক্যাটরিনা কাইফ
ক্যাটনিস এভারডিন চরিত্রে ফিরছেন জেনিফার লরেন্স
ভারতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ
সফরসঙ্গী সবাইকে নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: রুমন

সর্বাধিক পঠিত 

চান্দিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সাংবাদিক দীপু শিকদারকে হুমকি, ক্র্যাবের উদ্বেগ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement