ঢাকাসহ তিন শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

দেশবার্তা ডেস্ক

জাতীয়

শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ৩৪

2026-11-14T15:13:22+06:00
2026-11-14T15:13:22+06:00
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
চলছে ড্রোনে নজরদারি
ঢাকাসহ তিন শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৩:১৩ পিএম 
⏲
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকদের অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত
শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন রয়েছে।

শনিবার বিজিবির জনসংযোগ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোতায়েন করা বিজিবি সদস্যরা ঢাকা জেলার সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, জিরানী ও জামগড়া; নারায়ণগঞ্জ জেলার শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুর জেলার চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, ভোগড়া বাইপাস, গাছা, সালনা, নাওজোর ও কাশিমপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তারা সতর্ক অবস্থানে রয়েছেন।

এসব শিল্পাঞ্চলে প্রযুক্তিনির্ভর নজরদারি করা হচ্ছে উল্লেখ করে বিজিবি জানায়, শিল্পাঞ্চলের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ কার্যক্রমে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড ডিভাইসের মাধ্যমে ধারণ করা লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। 

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

‘মৃত্যুর মুখ থেকে ফিরে জীবনের দর্শন বদলে গেছে’
বাংলাদেশ কৃষি ব্যাংকের কুমিল্লা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
ডিসেম্বর ঘিরে মাঠে থাকার প্রস্তুতি বিএনপির
সুন্দর ও দূষণমুক্ত ঢাকা গড়ার প্রত্যয় ডিএসসিসি প্রশাসকের
গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক

সর্বাধিক পঠিত 

মানিকগঞ্জে নাশকতার অভিযোগে দুই মামলায় আসামি ৫১, গ্রেপ্তার ১
মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
পিরোজপুরে সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
চান্দিনায় ঔষধ ও কসমেটিকস আইন বাস্তবায়নে সচেতনতামূলক সভা
শ্রীপুরে বনভূমিতে ময়লা ফেলে শুকর পালন, ফসল নষ্টের অভিযোগ
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement