বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় তারেক রহমান

জাতীয়

বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জর্ডানের বিখ্যাত ‘রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার’

2026-11-14T16:56:29+06:00
2026-11-14T16:56:29+06:00
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
শীর্ষস্থানে পাকিস্তানের শাহবাজ শরিফ ও আসিম মুনির
বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় তারেক রহমান
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৪:৫৬ পিএম 
⏲
বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জর্ডানের বিখ্যাত ‘রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার’ কর্তৃক প্রকাশিত প্রভাবশালী মুসলিম রাজনীতিবিদদের তালিকায় তার এই নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

‘দ্য মুসলিম ৫০০’ শীর্ষক প্রকাশনার ২০২৭ সালের সংস্করণে বলা হয়েছে, তারেক রহমান বাংলাদেশের একজন রাজনীতিবিদ এবং বর্তমানে দেশটির প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে গত ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরেন। 

পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে দুই-তৃতীয়াংশের বেশি আসনে নিরঙ্কুশ জয় এনে দেন এবং ওই বছরের ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এর মাধ্যমে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অবসান ঘটে এবং নির্বাচিত বিএনপি সরকার ক্ষমতা গ্রহণ করে।

এদিকে ‘দ্য মুসলিম ৫০০’ এর এই সংস্করণে তালিকার শীর্ষস্থান যৌথভাবে দখল করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। প্রভাবশালী এই তালিকায় আরও স্থান পেয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

এছাড়া শীর্ষস্থানীয়দের তালিকায় নতুন সংযোজন হিসেবে যুক্ত হয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। আর তার পূর্বসূরি আলী খামেনির নাম রাখা হয়েছে প্রকাশনাটির প্রয়াত ব্যক্তিদের তালিকায়।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

‘মৃত্যুর মুখ থেকে ফিরে জীবনের দর্শন বদলে গেছে’
বাংলাদেশ কৃষি ব্যাংকের কুমিল্লা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
ডিসেম্বর ঘিরে মাঠে থাকার প্রস্তুতি বিএনপির
সুন্দর ও দূষণমুক্ত ঢাকা গড়ার প্রত্যয় ডিএসসিসি প্রশাসকের
গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক

সর্বাধিক পঠিত 

মানিকগঞ্জে নাশকতার অভিযোগে দুই মামলায় আসামি ৫১, গ্রেপ্তার ১
মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
পিরোজপুরে সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
চান্দিনায় ঔষধ ও কসমেটিকস আইন বাস্তবায়নে সচেতনতামূলক সভা
শ্রীপুরে বনভূমিতে ময়লা ফেলে শুকর পালন, ফসল নষ্টের অভিযোগ
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement