ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

সারাদেশ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপি দ্রুত অনুমোদন এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের পদত্যাগের দাবিতে সিরাজগঞ্জ

2025-07-27T11:26:53+06:00
2025-07-27T15:28:26+06:00
সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ জুলাই, ২০২৫, ১১:২৬ এএম  আপডেট: ২৭.০৭.২০২৫ ৩:২৮ পিএম
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপি দ্রুত অনুমোদন এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের পদত্যাগের দাবিতে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে বিসিক বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেছেন।

রোববার (২৭ জুলাই) সকাল ১০টায় শত শত শিক্ষার্থী রাস্তায় বসে পড়েন এবং মুহুর্মুহু স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। এ সময় তাদের কণ্ঠে ‘ভাড়া না ক্যাম্পাস, ক্যাম্পাস ক্যাম্পাস’, ‘সবার ক্যাম্পাস সজ্জিত, আমরা কেনো বঞ্চিত’, ‘এক দুই তিন চার, রেজওয়ানা গদি ছাড়’, ‘যার কথার দাম নেই, সেই উপদেষ্টার দরকার নাই’ স্লোগান শোনা যায়।

অবরোধের ফলে ঢাকা ও পাবনাগামী উভয়মুখী যানবাহন আটকে আছে। ধীরে ধীরে যানজট তীব্র আকার ধারণ করছে এবং রাস্তার দুই পাশে দীর্ঘ যানবাহনের সারি দাঁড়িয়ে আছে। এতে বিপাকে পড়েছেন যাত্রী ও চালকেরা। 

এর আগে গত শনিবার (২৬ জুলাই) শিক্ষার্থীরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কট করে কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন করেন।
 
বিশ্ববিদ্যালয় প্রশাসন এরই মধ্যে চলমান নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। ২৫ জুলাই প্রো-ভাইস চ্যান্সেলর ও রেজিস্ট্রারের (অতিরিক্ত দায়িত্ব) দায়িত্বে থাকা প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বাংলা, অর্থনীতি ও ব্যবস্থাপনা বিভাগের লিখিত ও মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়।

প্রসঙ্গত, গত ১৬ জুন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস পরিদর্শনে এসে বলেন, ‘এই দাবি যৌক্তিক, তবে বাংলাদেশে কিছু পেতে হলে দীর্ঘ সময় ধরে চেষ্টা করতে হয়।’


সর্বশেষ সংবাদ 

যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতার দিন শেষ: দক্ষিণ কোরিয়ার
যে কারণে পর্নোগ্রাফি বৈধ করার উদ্যোগ নিয়েছে ইউক্রেন
রাণীনগরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
বন্ধ নয়, অটোরিকশার জন্য আসছে কিউআর কোড-ডিজিটাল ট্র্যাকিং
পিরোজপুরে ধর্ষণচেষ্টা মামলায় একজনের ৭ বছরের কারাদণ্ড

সর্বাধিক পঠিত 

গ্রাহকসেবার মান বাড়াতে কমিউনিটি ব্যাংকের প্রশিক্ষণ কর্মসূচি
মোরেলগঞ্জে সবুজের বার্তা ছড়াচ্ছেন সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ
জামায়াত আমিরের বক্তব্যের কড়া জবাব চসিক মেয়রের
সোমবার থেকে মিলবে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের টাকা
‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান’
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]