সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা। এই কর্মসূচিতে সাংবাদিক তুহিন হত্যার সাথে

2025-08-09T16:43:02+06:00
2025-08-09T16:43:02+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৪:৪৩ পিএম 
⏲
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা। এই কর্মসূচিতে সাংবাদিক তুহিন হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।পাশাপাশি সাংবাদিকদের উপর মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধ করার দাবি জানানো হয়। 

শনিবার (৯ আগস্ট) সকাল ১২টা থেকে ১টা পর্যন্ত জেলা শহরের কালীবাড়ী বিজয় চত্বরে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচির পালন করা হয়। এর আয়োজন করে কিশোরগঞ্জ প্রেসক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থা। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি  এবং দৈনিক আমাদের সময় জেলা প্রতিনিধি মাসুদ ইকবাল। 

মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত, জড়িত সকলকে অবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত বিচারের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, পাশাপাশি সকল ধরণের সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি জানান।

কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি সাইফুল মালেক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, জেলা জামায়েতের আমীর অধ্যাপক মো. রমজান আলী, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান, চৌধুরী সোহেল, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম ফকির মতি, নিউ নেশনের স্টাফ রিপোর্টার আলম সারওয়ার টিটু, সময় টিভির স্টাফ রিপোর্টার নুর মোহাম্মদ, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি বিজয় রায় খোকা, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি শফিক কবীর, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান, প্রেস ক্লাবের সদস্য আমিনুল হক সাদী, কাওসার আহমেদ টিটুসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ 

নগরবাসীর হাঁটার মৌলিক অধিকার বনাম অবৈধ দখল বাণিজ্য
বন্ধ শিল্পকারখানা সচল ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের বহুমুখী পরিকল্পনা
পাবনায় বজ্রপাতে শিশুসহ ৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ১২৬২
আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে

সর্বাধিক পঠিত 

চান্দিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সাংবাদিক দীপু শিকদারকে হুমকি, ক্র্যাবের উদ্বেগ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement