কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর মাধ্যমে দিনাজপুর জেলা পুলিশের ট্রাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন করা হয়। ট্রাফিক ফাইন কালেকশনের লক্ষ্যে দিনাজপুর জেলা পুলিশ ও কমিউনিটি ব্যাংকের মধ্যে বুধবার (২৪সেপ্টেম্বর) একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
স্বাক্ষরিত চুক্তিটি আনুষ্ঠানিকভাবে বিনিময় করেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন এবং কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান, দিনাজপুর জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (অ্যাডমিন) মো. সাজেদুল ইসলাম, চিরিরবন্দর থানার ওসি মো. রুহুল আমীন, কমিউনিটি ব্যাংকের রাণীরবন্দর ব্রাঞ্চের শাখা ব্যবস্থাপক মো. মুনির উদ্দিনসহ উর্ব্ধতন কর্মকর্তারা।
দেশবার্তা/আরএইচ