রমজানের সম্ভাব্য তারিখ জানালো আরব অ্যাস্ট্রোনমি সোসাইটি

দেশবার্তা ডেস্ক

ধর্ম

আরবি বর্ষপঞ্জি অনুযায়ী, ১৪৪৩ হিজরির পবিত্র রমজান মাস কবে শুরু হবে সে সম্পর্কে ধারণা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের

2025-10-04T13:36:39+06:00
2025-10-04T18:32:53+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
ধর্ম
রমজানের সম্ভাব্য তারিখ জানালো আরব অ্যাস্ট্রোনমি সোসাইটি
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১:৩৬ পিএম  আপডেট: ০৪.১০.২০২৫ ৬:৩২ পিএম
আরবি বর্ষপঞ্জি অনুযায়ী, ১৪৪৩ হিজরির পবিত্র রমজান মাস কবে শুরু হবে সে সম্পর্কে ধারণা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটি জানিয়েছে, রমজান শুরু হতে এখনো ১৩৯ দিন বাকি।

সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান ব্যাখ্যা করেছেন, রমজানের চাঁদ সংযুক্ত আরব আমিরাতের সময় অনুযায়ী ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেল ৪টা ১ মিনিটে দৃশ্যমান হবে। তবে সূর্যাস্তের মাত্র এক মিনিট পরেই চাঁদটি অস্ত যাবে, ফলে সেদিন সন্ধ্যায় খালি চোখে চাঁদ দেখা অসম্ভব হবে।

এই কারণে, চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার ওপর নির্ভর করে, রমজানের প্রথম দিন হবে ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। প্রাথমিক গণনা অনুসারে, এটিই রমজানের সম্ভাব্য তারিখ।

আল জারওয়ান মধ্যপ্রাচ্যের রোজা এবং আবহাওয়া সংক্রান্ত কিছু পূর্বাভাস দিয়েছেন। তিনি জানান, রমজানের শুরুতে মধ্যপ্রাচ্য বিশেষ করে আবুধাবিতে রোজা রাখার সময়কাল হবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট। মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তা ধীরে ধীরে বেড়ে ১৩ ঘণ্টা ২৫ মিনিট হবে। এই সময়ে দিনের আলোর সময়কাল ১১ ঘণ্টা ৩২ মিনিট থেকে ১২ ঘণ্টা ১২ মিনিটে বৃদ্ধি পাবে। সূত্র: গালফ নিউজ

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
ধর্ম- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]