পটিয়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকের মৃত্যু

চট্টগ্রাম অফিস

সারাদেশ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার আমজুরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে।রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ২টা

2025-12-29T14:32:06+06:00
2025-12-29T14:32:06+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
পটিয়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকের মৃত্যু
চট্টগ্রাম অফিস
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ২:৩২ পিএম 
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার আমজুরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটে হানিফ পরিবহনের একটি বাস এবং একটি পণ্যবাহী ট্রাকের মধ্যে এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ট্রাক চালকের নাম মো: সালাম (৫৫)। তিনি বগুড়া জেলার আকতার মিয়ার পুত্র। এই ঘটনায় আরও চারজন যাত্রী আহত হয়েছেন, যাদের প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া এলাকার জাহেদুল ইসলাম (২৬), জাকির ইসলাম (৩০), সাকিব উল হাসান (১৭) এবং নাসরিন সুলতানা (২৯)।

জানা যায়, রাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকামুখী হানিফ পরিবহনের একটি বাস আমজুরহাট এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সাথে এর মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে ট্রাক চালক দুই গাড়ির মাঝখানে আটকা পড়েন। সংবাদ পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া জানান, দীর্ঘ প্রচেষ্টার পর ট্রাক চালককে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বাড়াতে কুড়িগ্রামে সমন্বয় সভা
সিসিটি ও এনসিটি ইজারা বন্ধের দাবিতে চট্টগ্রাম বন্দর অভিমুখে বিক্ষোভ
নভেম্বরের মাঝামাঝিতে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ
চট্টগ্রামে বসবে আরও ৯৪ পানির এটিএম বুথ
শিপব্রেকিং সেক্টরে দক্ষ জনবল তৈরিতে কাজ করবে কোরিয়া

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]