ভিডিও ফাঁস, পূজা চেরীকে দেখে চমকে গেল ভক্তরা

বিনোদন ডেস্ক

বিনোদন

অভিনেত্রী পূজা চেরীর গায়ে হলুদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফেসবুক ও ইনস্টাগ্রামের একাধিক পেজে প্রকাশ পাওয়া

2026-01-15T17:50:43+06:00
2026-01-15T17:50:43+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
ভিডিও ফাঁস, পূজা চেরীকে দেখে চমকে গেল ভক্তরা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৫:৫০ পিএম 
ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে
অভিনেত্রী পূজা চেরীর গায়ে হলুদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফেসবুক ও ইনস্টাগ্রামের একাধিক পেজে প্রকাশ পাওয়া ১৬ সেকেন্ডের ওই ভিডিওটি ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে।

ভিডিওতে দেখা যায়, গায়ে হলুদের সাজে হলুদ শাড়ি পরে নাচ-গানে মেতে উঠেছেন পূজা। চারপাশে তাকে ঘিরে রয়েছেন আরও অনেকে, পেছনে সাজানো বিয়েবাড়ির দৃশ্য। নাচে-গানে ভরপুর এই ভিডিওতে পূজার লুক মুগ্ধ করেছে ভক্ত-অনুরাগীদের। মন্তব্যের ঘরে অভিনেত্রীকে প্রশংসায় ভাসাচ্ছেন তারা।

জানা গেছে, পাবনার ভাঙ্গুড়ায় সিনেমা ‘দম’-এর শুটিং চলাকালে ভিডিওটি ধারণ করা হয়। ধারণা করা হচ্ছে, শুটিং সেটে থাকা উৎসুক জনতার মধ্য থেকেই কেউ গোপনে ভিডিওটি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন।


ভিডিও ফাঁস হওয়া নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহও আরও বেড়েছে। সামাজিক মাধ্যমে দর্শকদের প্রতিক্রিয়া দেখেই বোঝা যাচ্ছে, ছবিটি নিয়ে প্রত্যাশা তুঙ্গে।

টানটান উত্তেজনা ও অ্যাকশনে ভরপুর এই সিনেমায় প্রথমবার একসঙ্গে দেখা যাবে দুই জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও চঞ্চল চৌধুরীকে। এছাড়া এই ছবির মাধ্যমেই প্রথমবার বড় পর্দায় জুটি হয়ে আসছেন নিশো ও পূজা চেরী।

আরও একটি বড় চমক হলো, প্রায় ১০ বছর পর এই সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দায় ফিরছেন বরেণ্য অভিনেত্রী ডলি জহুর।

সব মিলিয়ে বিগ বাজেটের এই সিনেমাটি মুক্তির পর দর্শকমহলে ভালো সাড়া ফেলবে বলেই প্রত্যাশা করছেন সিনেমাপ্রেমীরা।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে চালু হচ্ছে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন
ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
উপকূলীয় বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা দাবি
বাগেরহাটে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, দোষীদের শাস্তির দাবি
শাহজালালে অবৈধ সিগারেট, ভেপ ও মোবাইল ডিসপ্লে জব্দ

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]