জয়ী হলে পার্বত্য চট্টগ্রামের ভূমি সংকট সমাধানের অঙ্গীকার

রাঙামাটি প্রতিনিধি

সারাদেশ

রাঙামাটি-২৯৯ আসনে বিজয়ী হতে পারলে পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের ভূমি সমস্যা সমাধান করা হবে—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির মনোনীত

2026-01-21T20:09:26+06:00
2026-01-21T20:09:26+06:00
মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
জয়ী হলে পার্বত্য চট্টগ্রামের ভূমি সংকট সমাধানের অঙ্গীকার
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৮:০৯ পিএম 
রাঙামাটি-২৯৯ আসনে বিজয়ী হতে পারলে পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের ভূমি সমস্যা সমাধান করা হবে—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির ধর্মবিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় রাঙামাটি জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

দীপেন দেওয়ান বলেন, রাঙামাটির অতীতের এমপিরা উন্নয়নের বদলে দুর্নীতি উপহার দিয়েছেন। আমি নির্বাচিত হলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবো। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।

নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে তিনি বলেন, আমি নিজেকে এককভাবে শক্তিশালী প্রার্থী মনে করি না। যারা নির্বাচনে অংশ নিয়েছেন, সবাই শক্তিশালী। আশা করছি একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।

আঞ্চলিক দলগুলোর নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়ে তিনি বলেন, এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। আমি একটি জাতীয় রাজনৈতিক দলের প্রার্থী। বিএনপি একটি বড় ও জনপ্রিয় দল।

নিরাপত্তা ইস্যুতে দীপেন দেওয়ান জানান, আগামীকাল কী হবে আমরা জানি না। তবে এ আসনের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাই।

পার্বত্য চট্টগ্রাম চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, চুক্তিতে অনেক বিষয় রয়েছে। সেগুলো আলোচনার ভিত্তিতে সমাধান করা হবে। বাজারফান্ড ও জমি-সংক্রান্ত প্রশাসনিক জটিলতাও আলোচনার টেবিলেই নিষ্পত্তি করা হবে।

তিনি আরও ঘোষণা দেন, ক্ষমতায় গেলে রাঙামাটিকে একটি আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন করা হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মণি স্বপন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সহ-সভাপতি সাইফুল চৌধুরী ভুট্টো, অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ।

প্রতিনিধি/একে




সর্বশেষ সংবাদ 

মানিকগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ঐক্যের আহ্বান
সম্পদের বিবরণ প্রকাশের শর্তে নতুন পে-স্কেল বাস্তবায়নের আহ্বান
ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, মোট ১০০ ছাড়ালো
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
সোনালী পেমেন্ট গেটওয়েতে যুক্ত হলো ‘জিপে’

সর্বাধিক পঠিত 

সোনারগাঁয়ের যানজট নিরসন সমন্বয়ের তাগিদ হুইপ নিজানের
প্রাতিষ্ঠানিক দুর্বলতায় ব্যর্থ ই-গভর্ন্যান্স: সিপিডি
নবম পে-স্কেল অনুমোদন, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত?
চরসামাইয়া স্কুলে ফুটবল ফাইনাল শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
নওগাঁয় ৪২ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]