সুনামগঞ্জে বাঁধ নির্মাণে ধীরগতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সুনামগঞ্জের হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণে ধীরগতি, অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বেলা ১১টায় শহরের আলফাত স্কয়ারে

2026-02-17T13:11:07+06:00
2026-02-17T13:11:07+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সুনামগঞ্জে বাঁধ নির্মাণে ধীরগতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১১ পিএম 
সুনামগঞ্জের হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণে ধীরগতি, অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বেলা ১১টায় শহরের আলফাত স্কয়ারে এ কর্মসূচির আয়োজন করে হাওর বাঁচাও আন্দোলন জেলা কমিটি।

মানববন্ধনে জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুলের সভাপতিত্বে এবং শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আবু সাঈদের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সহসভাপতি চিত্তরঞ্জন তালুকদার ও সুখেন্দু সেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক সুরঞ্জিত গুপ্ত রঞ্জু, সাংগঠনিক সম্পাদক শহীদনুর আহমেদ এবং শান্তিগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, হাওরের অনেক বাঁধ অক্ষত থাকা সত্ত্বেও সেখানে বরাদ্দ দেওয়া হয়েছে। তাঁদের দাবি, লুটপাট ও দুর্নীতির উদ্দেশ্যে এসব অক্ষত বাঁধে প্রকল্প নেওয়া হয়েছে।

বক্তারা আরও বলেন, মাঠপর্যায়ে এখন পর্যন্ত বাঁধের কাজ প্রায় ৩০ শতাংশ সম্পন্ন হলেও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে দাবি করা হয়েছে। 

তাঁদের ভাষ্য, এই হিসাব ‘অফিসে বসে’ করা হয়েছে এবং বাস্তবতার সঙ্গে এর মিল নেই।

নির্ধারিত সময়ের মধ্যে বাঁধ নির্মাণকাজ শেষ না হলে জেলার ১২টি উপজেলার কমিটির নেতৃবৃন্দকে নিয়ে আইনের আশ্রয় নেওয়া হবে বলেও মানববন্ধন থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]