সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের নবনির্বাচিত পরিষদের দায়িত্ব গ্রহণ

সুনামগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত কমিটির কর্মকর্তারা দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার দুপুরে চেম্বারের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে নবগঠিত

2026-03-02T18:55:08+06:00
2026-03-02T18:55:08+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের নবনির্বাচিত পরিষদের দায়িত্ব গ্রহণ
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৬:৫৫ পিএম 
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত কমিটির কর্মকর্তারা দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার দুপুরে চেম্বারের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে নবগঠিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে আয়েশা আক্তার বলেন, সুনামগঞ্জের ব্যবসায়ীদের স্বার্থে নবগঠিত কমিটির সদস্যরা কাজ করবেন। জেলার ব্যবসা খাতে সম্ভাবনার অনেক দ্বার রয়েছে। চেম্বারের দায়িত্বশীল নেতৃত্বে সুনামগঞ্জের ব্যবসার আরও উন্নয়ন হবে।

তিনি রমজান মাসে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি আসন্ন ঈদকে সামনে রেখে ব্যবসায়ীদের সঠিক মূল্যে কাপড় বিক্রি ও ক্রেতাদের হয়রানি না করার অনুরোধ করেন। ঈদের বাজার ঘিরে শৃঙ্খলা বজায় রাখতে চেম্বারের দায়িত্বশীল ভূমিকা কামনা করেন তিনি।

নবগঠিত কমিটির সভাপতি মো. শামসুল হক বলেন, চেম্বার জেলার ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করবে। সুনামগঞ্জে তিনটি বড় শুল্ক স্টেশন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বৃহত্তর স্বার্থে ব্যবসায়ীদের পরিধি বাড়াতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। 

বাজার মনিটরিং ব্যবস্থায় প্রশাসনকে সহযোগিতা করার কথাও জানান তিনি।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে টিম গঠন করে কাজ করা হবে বলেও জানান সভাপতি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মো. জুয়েল মিয়া, সহ সভাপতি মো. এনামুল হক, পরিচালক মো. নূরে আলম, সুশান্ত রায়, আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী, মোবারক হোসেন, শফিকুল ইসলাম, মো. আবু সুফিয়ান, আমিনুল ইসলাম সেলিম, আব্দুস সামাদ, মো. সাইফুল্লা হাসান জুনেদ, কামাল হোসেন, মো. মোস্তাক আহমদ, মো. এনামুল হক এনাম ও মো. আকবর আলী প্রমুখ।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]