মুন্সিগঞ্জে ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ

দেশবার্তা ডেস্ক

সারাদেশ

মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি ৬২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্ট

2026-03-25T16:53:26+06:00
2026-03-25T16:53:26+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মুন্সিগঞ্জে ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৪:৫৩ পিএম 
মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি ৬২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্ট গার্ড। 

বুধবার (২৫ মার্চ) সকালে মুন্সিগঞ্জের পদ্মা উত্তর থানাধীন পদ্মা সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৯টায় কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় কক্সবাজার থেকে সাতক্ষীরাগামী তিনটি সন্দেহজনক মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে আনুমানিক ১ কোটি ১২ লক্ষ ৫০ হাজার পিস অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়।

অভিযান শেষে জব্দকৃত রেণুগুলো লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পদ্মা নদীতে অবমুক্ত করা হয়। তবে মাইক্রোবাসের চালক ও সহকারীদের কাছ থেকে মুচলেকা নিয়ে যানবাহনসহ তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দেশবার্তা/একে



সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]