বাস ডুবি: ২৬ মরদেহ উদ্ধারের পর অভিযান সমাপ্ত ঘোষণা

রাজবাড়ী প্রতিনিধি

সারাদেশ

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস নদীতে ডুবে যাওয়ার ঘটনায় দীর্ঘ কয়েকদিনের উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে।রোববার

2026-03-30T14:18:33+06:00
2026-03-30T14:18:33+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
বাস ডুবি: ২৬ মরদেহ উদ্ধারের পর অভিযান সমাপ্ত ঘোষণা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ২:১৮ পিএম 
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস নদীতে ডুবে যাওয়ার ঘটনায় দীর্ঘ কয়েকদিনের উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। 

রোববার (২৯ মার্চ) রাতে গোয়ালন্দ উপজেলা প্রশাসন এ ঘোষণা দেয়।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস জানান, সর্বশেষ রোববার সন্ধ্যা পর্যন্ত নতুন কোনো মরদেহ উদ্ধার না হওয়া এবং আর কোনো নিখোঁজের দাবি না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উদ্ধার অভিযান বন্ধ করা হয়েছে।

তিনি বলেন, গত ২৫ মার্চ বিকেলে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস পন্টুন থেকে নদীতে পড়ে যায়। ওইদিন রাতেই ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন (২৬ মার্চ) সকালে আরও ৩ জনের মরদেহ উদ্ধার করা হলে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ২৬ জনে। উদ্ধার হওয়া মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুর্ঘটনার পর থেকে প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে শেষ পর্যন্ত আর কোনো মরদেহ না পাওয়ায় অভিযান সমাপ্ত করা হয়।

তবে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল এখনও ঘাট এলাকায় অবস্থান করছে। প্রয়োজনে তারা আবারও উদ্ধার কার্যক্রম শুরু করতে প্রস্তুত থাকবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী বাসটি প্রায় অর্ধশত যাত্রী নিয়ে ফেরিতে ওঠার সময় দুর্ঘটনায় পড়ে। কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অধিকাংশ যাত্রী নদীতে ডুবে যান। প্রায় সাত ঘণ্টা পর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ বাসটি নদী থেকে তুলে আনে।

এ ঘটনায় জেলা প্রশাসন ও নৌপরিবহণ মন্ত্রণালয় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি দুর্ঘটনাকবলিত বাসটির রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করেছে বিআরটিএ।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]