চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামে সংবর্ধিত হলেন সালেহ বিপ্লব

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের ২০২৬ সালের অভিষেক ও ফ্যামিলি ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত হয়েছেন দৈনিক দেশবার্তার নির্বাহী

2026-04-04T20:00:21+06:00
2026-04-04T20:05:23+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামে সংবর্ধিত হলেন সালেহ বিপ্লব
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৮:০০ পিএম  আপডেট: ০৪.০৪.২০২৬ ৮:০৫ পিএম
দেশবার্তার নির্বাহী সম্পাদক সালেহ বিপ্লবকে ক্রেস্ট দিচ্ছেন চাঁদপুর- ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। ছবি: মিজান লিটন
চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের ২০২৬ সালের অভিষেক ও ফ্যামিলি ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত হয়েছেন দৈনিক দেশবার্তার নির্বাহী সম্পাদক ও সিনিয়র সাংবাদিক সালেহ বিপ্লব।

শনিবার (৪ এপ্রিল) চাঁদপুর প্রেসক্লাব ভবনে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে টেলিভিশন সাংবাদিকদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভা শেষে চাঁদপুরের কৃতি সন্তান সালেহ বিপ্লবকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সাংসদ শেখ ফরিদ আহম্মেদ মানিক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন তার সহধর্মিণী মুনিরা আহম্মেদ।

এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পৌর প্রশাসক মোঃ এরশাদ উদ্দিন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহাবুবুর রহমান, প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, সাবেক সভাপতি কাজী শাহাদাৎ, সাধারণ সম্পাদক এমএ লতিফসহ আমন্ত্রিত অতিথিরা।

টেলিভিশন সাংবাদিক ফোরামের নবগঠিত কমিটির সভাপতি কাদের পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তালহা জুবায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

দিনব্যাপী আয়োজন শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]