মাগুরায় জামায়াতে ইসলামী গণসংযোগ ও লিফলেট বিতরণ

মাগুরা প্রতিনিধি

সারাদেশ

মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গণভোটের রায় ও জুলাই সদন বাস্তবায়নসহ বিভিন্ন দাবীতে গণসংযোগ

2026-04-10T15:42:49+06:00
2026-04-10T15:42:49+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মাগুরায় জামায়াতে ইসলামী গণসংযোগ ও লিফলেট বিতরণ
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৩:৪২ পিএম 
মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গণভোটের রায় ও জুলাই সদন বাস্তবায়নসহ বিভিন্ন দাবীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে মাগুরা শহরের চৌরঙ্গী মোড় থেকে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমীর হাফেজ মাওলানা মোঃ লিয়াকত আলী খান, সহকারী সেক্রেটারী মাওলানা মারুফ কারখী, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত  মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট আজমত হোসেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাস, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সহকারী অধ্যাপক ফারুক হুসাইন, পৌর জামায়াতে ইসলামীর আমীর সহকারী অধ্যাপক আশরাফুল আলম, সদর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী সহকারী অধ্যাপক  হাফেজ মাওলানা আবুল বাসারসহ জেলা  উপজেলা ও শহর জামায়াত শিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। 

তাঁরা শহরের বিভিন্ন সড়কে পথচারী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

ছয় আন্তর্জাতিক সরবরাহকারীর স্থানীয় প্রতিনিধিত্ব একই বলয়ে
কর্মসংস্থান ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইকবাল-জাহাঙ্গীর
নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেপ্তার
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
সৌদি আরবের সামরিক স্থাপনায় হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
বৈধ বরাদ্দের পরও চা দোকানিকে হুমকি
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]