ব্রাহ্মণবাড়িয়ায় দেয়াল ধ্বসে মৃত্যুর সালিশ সভায় ফের দেয়াল ধ্বস

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ সভা চলাকালে বিদ্যালয়ের দেয়াল ধ্বসে পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলরসহ তিনজন আহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১০টার

2026-04-24T17:38:13+06:00
2026-04-24T17:38:13+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় দেয়াল ধ্বসে মৃত্যুর সালিশ সভায় ফের দেয়াল ধ্বস
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৫:৩৮ পিএম 
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ সভা চলাকালে বিদ্যালয়ের দেয়াল ধ্বসে পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলরসহ তিনজন আহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে পৌর এলাকার ৪নং ওয়ার্ডের পাইকপাড়া এলাকায় হুমায়ুন কবির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় এ ঘটনা ঘটে। দেয়াল ধ্বসে মৃত্যুর ঘটনা নিয়ে সালিস সভাটি চলছিলো।

আহতরা হলেন, সাবেক কাউন্সিলর মো.আহসান উল্লাহ হাসান (৫৮), আঁখি (১৯) ও তুর্য দাস (১৩)। জেলা সদর হাসপাতালে তারা চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে হাসানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গত বছরের শেষ দিকে শহরের পাইকপাড়া এলাকায় নির্মানাধীন একটি বহুতল ভবন থেকে লোহার ফ্রেম পাশের টিনের চালার বাড়ির উপর পড়ে ঘরে প্রবেশ করে। এতে সুব্রত দাস নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়। পরে আহত ওই ব্যক্তি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। একে কেন্দ্র করে বৃহ্ষাপতিবার রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নিহতের স্বজনদের নিয়ে সালিশ সভা চলছিলো। এ সময় হঠাৎ হুমায়ুন কবির সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রেলিং এর দেয়াল ধ্বসে পড়ে। এ ঘটনায় আহত তুর্য আগে মারা যাওয়া সুব্রত দাসের ছেলে। 

সালিশ সভায় উপস্থিত জেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মো. জহিরুল হক জানান, বিদ্যালয় মাঠে সভা চলছিলো। সভা চলাকালে বিদ্যালয় ভবনের উপরের দিকের রেলিংয়ের দেয়াল ভেঙ্গে পড়ে। এতে পূর্ব-উত্তর কোণে বসে থাকা তিনজন আহত হন। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়। 

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। 

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]