বাসুদেব ইউনিয়ন ‘দ্বিখণ্ডিত’ না করার দাবিতে সংবাদ সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নকে ‘দ্বিখণ্ডিত’ না করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সোমবার সকালে বাসুদেব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পুরাতন

2026-04-27T15:40:03+06:00
2026-04-27T15:40:03+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
বাসুদেব ইউনিয়ন ‘দ্বিখণ্ডিত’ না করার দাবিতে সংবাদ সম্মেলন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৩:৪০ পিএম 
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নকে ‘দ্বিখণ্ডিত’ না করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সোমবার সকালে বাসুদেব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ঐতিহ্যবাহী বাসুদেব ইউনিয়নকে ভেঙে নতুন একটি ইউনিয়ন গঠনের অপচেষ্টা চলছে, যা স্থানীয় জনগণের অজান্তে এবং তাদের মতামত উপেক্ষা করে করা হচ্ছে। এ বিষয়ে আগে থেকে এলাকাবাসীকে কিছুই জানানো হয়নি।

তিনি অভিযোগ করেন, একটি প্রভাবশালী মহল স্থানীয় প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে ইউনিয়নটি বিভক্ত করার চেষ্টা করছে। বিষয়টি ঘিরে বিভিন্ন অপপ্রচারও চালানো হচ্ছে এবং প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ বাস্তবায়নের জন্যই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বাসুদেব ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম এবং সাবেক সদস্য নুরুল ইসলাম প্রমুখ।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, জেলা প্রশাসনের একটি তদন্ত টিম বরিশল গ্রামে গিয়ে তদন্তকালে কিছু ‘ফ্যাসিবাদী দোসর’ ও ভাড়াটিয়া লোকজনকে সঙ্গে নিয়ে যায়, যা এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এছাড়া, বরিশল গ্রামে পরিচালিত তদন্তের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হলেও বাসুদেব এলাকায় পরিচালিত তদন্ত সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি, যা জনমনে সন্দেহ তৈরি করেছে।

নতুন ইউনিয়ন গঠন করে সেটিকে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করার প্রস্তাবেরও সমালোচনা করেন বক্তারা। তারা বলেন, বর্তমান অবস্থায় বাসুদেব ইউনিয়নের যেকোনো স্থান থেকে অল্প সময়েই জেলা সদরে যাতায়াত সম্ভব। উন্নত যোগাযোগ ব্যবস্থার সুবিধা থাকা সত্ত্বেও অন্য উপজেলার সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তাব অযৌক্তিক এবং এতে এলাকাবাসীর ক্ষতি হবে।

বক্তাদের দাবি, এলাকার প্রায় ৮০ শতাংশ মানুষ ঐতিহ্যবাহী এই ইউনিয়ন ভাঙার বিপক্ষে। তারা আরও অভিযোগ করেন, জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া প্রভাব বিস্তার করে প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নিচ্ছেন, যার সঙ্গে সাধারণ জনগণের কোনো সম্পৃক্ততা নেই।

সংবাদ সম্মেলনে উপস্থিত এলাকাবাসী বাসুদেব ইউনিয়নের অখণ্ডতা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারিও দেন তারা।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]