চাঁদপুরে ইতিহাস-ঐতিহ্য রক্ষা কমিটি গঠন

দেশবার্তা ডেস্ক

সারাদেশ

চাঁদপুরের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে প্রথমবারের মতো ‘চাঁদপুর ইতিহাস-ঐতিহ্য রক্ষা কমিটি’ গঠিত হয়েছে।গত সোমবার দুপুরে চাঁদপুর সাহিত্য

2026-04-29T17:29:45+06:00
2026-04-29T18:01:50+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
চাঁদপুরে ইতিহাস-ঐতিহ্য রক্ষা কমিটি গঠন
আহ্বায়ক আলম পলাশ, সদস্য সচিব কাদের পলাশ
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৫:২৯ পিএম  আপডেট: ২৯.০৪.২০২৬ ৬:০১ পিএম
আলম পলাশ-কাদের পলাশ
চাঁদপুরের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে প্রথমবারের মতো ‘চাঁদপুর ইতিহাস-ঐতিহ্য রক্ষা কমিটি’ গঠিত হয়েছে। 

গত সোমবার দুপুরে চাঁদপুর সাহিত্য একাডেমি মিলনায়তনে আয়োজিত এক সভায় ৯ সদস্যবিশিষ্ট এই কমিটির ঘোষণা দেওয়া হয়।

নবগঠিত এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ। সদস্য সচিব মনোনীত হয়েছেন চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক কাদের পলাশ।

কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রহিম বাদশা, সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক আহমদ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি রিয়াদ ফেরদৌস এবং চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান শোভন। এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন বিশিষ্ট লেখক মুহাম্মদ ফরিদ হাসান, নারী সংগঠক মুক্তা রহমান এবং লেখক নুরুন্নাহার মুন্নি।

সভায় বক্তারা বলেন, চাঁদপুরের জেলা হিসেবে গড়ে ওঠার পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস ও সংস্কৃতি। তবে যথাযথ সংরক্ষণের অভাবে জেলার অনেক ঐতিহাসিক স্থাপনা ও ঐতিহ্য আজ বিলুপ্তির পথে। এই সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় একটি সমন্বিত উদ্যোগের প্রয়োজন ছিল। 

নবগঠিত এই কমিটি জেলার প্রাচীন স্থাপত্য, লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে জনমত গঠনসহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

সভায় জানানো হয়, বর্তমানে ৯ সদস্যের এই আহ্বায়ক কমিটি কাজ শুরু করলেও আগামী তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি ও উপদেষ্টা পরিষদ গঠন করা হবে। জেলার বিশিষ্টজনদের এই প্রক্রিয়ায় যুক্ত করে একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো তৈরি করাই কমিটির মূল লক্ষ্য।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]