জাবিতে ‘মিডিয়া সন্ত্রাস’ ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

জাবি প্রতিবেদক

সারাদেশ

দেশব্যাপী চলমান ‘মিডিয়া সন্ত্রাস’ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল

2026-04-30T14:24:47+06:00
2026-04-30T14:24:47+06:00
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
জাবিতে ‘মিডিয়া সন্ত্রাস’ ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ
জাবি প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ২:২৪ পিএম 
দেশব্যাপী চলমান ‘মিডিয়া সন্ত্রাস’ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল সাধারণ শিক্ষার্থী।

বুধবার (২৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর এলাকা থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বটতলায় গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় শিক্ষার্থীরা ‘মিডিয়া সন্ত্রাস নিপাত যাক’, ‘তথ্য সন্ত্রাস রুখে দাও’ এবং সাইবার বুলিংয়ের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জাবি শাখার সংগঠক সজীব আহমেদ জেনিচ বলেন, আমরা সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে থাকলেও বর্তমানে গণমাধ্যমের আড়ালে এক ধরনের নোংরা ‘মিডিয়া সন্ত্রাস’ লক্ষ্য করছি। বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি ও বেনামী পেজ ব্যবহার করে শিক্ষক-শিক্ষার্থীদের, বিশেষ করে নারী শিক্ষার্থীদের চরিত্রহনন ও স্লাট-শেমিং করা হচ্ছে। রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এসব পেজ চালানো হচ্ছে।

তিনি অবিলম্বে এসব ভুয়া আইডি ও পেজ পরিচালনাকারীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

সমাবেশে ছাত্র ফ্রন্টের আরেক সংগঠক সোহাগি সামিয়া সাংবাদিকতার নৈতিক অবক্ষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমানে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চেয়ে দলীয় স্বার্থ রক্ষা ও ক্ষমতার তোষামোদ করার প্রবণতা বেশি দেখা যাচ্ছে। একদল সাংবাদিক সবসময় ক্ষমতাসীনদের পক্ষে কাজ করেন, যার ফলে জনগণের প্রকৃত সমস্যাগুলো আড়ালে চলে যাচ্ছে। আমরা এমন এক গণমাধ্যম চাই যা কোনো বিশেষ রাজনৈতিক দলের অনুগত না হয়ে সত্য প্রকাশ করবে এবং মানুষের অধিকারের কথা বলবে। 

প্রকৃত সাংবাদিকদের মর্যাদা ফিরিয়ে আনতে এ ধরনের তথ্য সন্ত্রাস বন্ধ হওয়া জরুরি বলে তিনি উল্লেখ করেন।

দেশবার্তা/আরএইচ


সর্বশেষ সংবাদ 

রাণীনগরে ২ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস
পিরোজপুরে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত
গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২, আহত ১০
‘মাই ফেনী’ অ্যাপ চালু, এক ক্লিকে মিলবে পৌরসেবা
প্রথম দাপ্তরিক কাজ করলেন মির্জা আব্বাস

সর্বাধিক পঠিত 

এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন
বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত
সেলফী পরিবহনের রুট পারমিট বাতিল দাবি
অস্তিত্বহীন পাঠাগারে সরকারি অনুদান, বঞ্চিত প্রকৃত গ্রন্থাগার
ঝগড়া না করার প্রতিশ্রুতি দেব-শুভশ্রীর
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]