পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সহযোগি সদস্যকে গুলি করে হত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাদেশ

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ইসলামপুর প্রতিপক্ষের গুলিতে মোঃ ইমন হোসেন (২৫) নামে এক ইউপিডিএফ গণতান্ত্রিক এর সহযোগি সদস্য নিহত

2026-05-07T14:31:52+06:00
2026-05-07T14:31:52+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সহযোগি সদস্যকে গুলি করে হত্যা
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ২:৩১ পিএম 
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ইসলামপুর প্রতিপক্ষের গুলিতে মোঃ ইমন হোসেন (২৫) নামে এক ইউপিডিএফ গণতান্ত্রিক এর সহযোগি সদস্য নিহত হয়েছে। তিনি পানছড়ি উপজেলার মোহাম্মদপুর এলাকার রুহুল আমিনের ছেলে।  

বৃহস্পতিবার (৭ মে) ভোর আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে। ভোরে নিজ ঘরের সামনে হাঁটাহাটি করছিলেন ইমন হোসেন। এ সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ হত্যাকাণ্ডের জন্য প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের দায়ী করে ইউপিডিএফ গণতান্ত্রিক এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা।

তিনি বলেন, সকালে প্রসীতপন্থী ইউপিডিএফ এর ৪ জন স্বশস্ত্র সদস্য সিএনজি নিয়ে এসে এলোপাথাড়ি গুলি করে তাদের সহযোগি সদস্য ইমনকে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় তিনি খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন তিনি।

তবে ইউপিডিএফ এরপক্ষ থেকে এ হত্যাকাণ্ডের দায় অস্বীকার করে সংগঠক অংগ্য মারমা বলেন, ইউপিডিএফ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়। মিথ্যা অভিযোগ তুলে পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে। এটি সাজানো কাল্পনিক অভিযোগ বলেও দাবী করেন তিনি।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, গুলিতে নিহত মোঃ ইমন হোসেন এর মরদেহ পুলিশ উদ্ধার করেছে এবং তদন্ত চলামান আছে জানিয়ে তিনি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জানান।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]