চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

2026-05-12T18:13:13+00:00
2026-05-12T18:13:13+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৬:১৩ পিএম 
দীর্ঘ ২২ বছর পর আগামী ১৬ মে চাঁদপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তাঁর এই আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন- সবখানেই এখন উৎসবমুখর পরিবেশ।

সফরসূচি অনুযায়ী, ১৬ মে সকালে ঢাকা থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। পথে কুমিল্লার বরুড়ায় একটি পথসভায় অংশ নেবেন তিনি। এরপর চাঁদপুরে পৌঁছে শাহরাস্তিতে ‘খোদ খাল’ এবং চাঁদপুর সদরের ‘বিশ্ব খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। 

এছাড়া চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ এবং সন্ধ্যায় জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর এই সফরকে সামনে রেখে আজ মঙ্গলবার চাঁদপুর সরকারি কলেজ মাঠ ও অন্যান্য অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তাঁর সঙ্গে ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সফর উপলক্ষে জেলার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে তোরণ নির্মাণ, সাজসজ্জা এবং ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে নতুন উদ্দীপনা।

শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুরের উন্নয়ন প্রসঙ্গে বলেন, ‘চাঁদপুরের তরুণ প্রজন্মের কর্মসংস্থানের জন্য আমরা সব সংসদ সদস্যরা প্রধানমন্ত্রীকে ইতিপূর্বে একটি ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) স্থাপনের অনুরোধ জানিয়েছি। এ ছাড়া চাঁদপুরের মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা, মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়নসহ জেলার সার্বিক উন্নয়নের দাবি আমরা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরব।’

আবহাওয়া অনুকূলে থাকার প্রত্যাশা জানিয়ে তিনি আরও বলেন, ‘আপনারা দোয়া করবেন যেন আবহাওয়া ভালো থাকে এবং প্রধানমন্ত্রী চাঁদপুরে এসে সুন্দরভাবে সব কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেন।’

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]