শরীয়তপুরে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ

নেত্রকোণা প্রতিনিধি

সারাদেশ

শরীয়তপুর সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাঃ মোঃ নাসির ইসলাম এবং কর্তব্যরত নার্স, কর্মচারী ও আনসার সদস্যদের ওপর

2026-05-20T15:06:03+06:00
2026-05-20T15:06:03+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
শরীয়তপুরে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৩:০৬ পিএম 
শরীয়তপুর সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাঃ মোঃ নাসির ইসলাম এবং কর্তব্যরত নার্স, কর্মচারী ও আনসার সদস্যদের ওপর  হামলার প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (২০ মে) জেলা সদর হাসপাতালের  চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, টেকনিশিয়ান, কর্মচারী ও আনসার সদস্যদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

এদিন দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সদর হাসপাতালের ত্বত্তাবদায়ক মোহাম্মদ একরামুল হাসান, আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাজারুল আমিন, ডাঃ নিজামুল হাসান, ডাঃ নাজমুজ সাকিবসহ অন্যরা।

এসময় বক্তারা বলেন, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা মানুষের জীবন রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ বারবার হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা জোরদারের আহ্বান জানান।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]