পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, কোনো হতাহতের ঘটনা ঘটেনি

রাজবাড়ী প্রতিনিধি

সারাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়া ঢাকাগামী বাসটি উদ্ধার

2026-06-05T15:37:50+06:00
2026-06-05T20:23:17+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, কোনো হতাহতের ঘটনা ঘটেনি
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৩:৩৭ পিএম  আপডেট: ০৫.০৬.২০২৬ ৮:২৩ পিএম
ছবি: সংগৃহীত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়া ঢাকাগামী বাসটি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় বাসটি নদী থেকে টেনে তোলা হয়। ফেরিতে ওঠার আগেই সব যাত্রীকে বাস থেকে নামিয়ে দেওয়ায় এই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাসের চালক ও সহকারীকেও জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে বেলা পৌনে ১২টার দিকে বাসটি উদ্ধার করা হয়।

দুর্ঘটনার কবলে পড়া এসবি পরিবহনের বাসের যাত্রী হীরক আহমেদ জানান, সকাল ৭টার দিকে তিনি পরিবারসহ কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন। বাসে তাঁর মতো আরও প্রায় ৩৮ জন যাত্রী ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে বাসটি দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে এসে পৌঁছায়। ফেরিতে ওঠার ঠিক আগমুহূর্তে চালক ও সহকারী ছাড়া সব যাত্রীকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। এর পরপরই বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে সরাসরি নদীতে পড়ে যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এসবি পরিবহনের বাসটি পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে গিয়েছিল। বাসে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের বিপত্তি ঘটেনি এবং এখন পর্যন্ত কেউ নিখোঁজ থাকার খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, প্রায় আড়াই ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় বাসটিকে নদী থেকে উদ্ধার করা হয়েছে। বাসে কোনো যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, যা একটি বড় স্বস্তির বিষয়। 

তিনি আরও জানান, নদী থেকে যাত্রীদের মালামালগুলো উদ্ধার করা হয়েছে এবং যাচাই-বাছাই শেষে সেগুলো প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হবে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 
একই সঙ্গে জেলা প্রশাসক সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, ফেরিতে ওঠার সময় যাত্রীদের অবশ্যই বাস থেকে নেমে যেতে হবে এবং লঞ্চে যাতে অতিরিক্ত যাত্রী না ওঠে, সেদিকে নজর রাখতে হবে।

উল্লেখ্য, এর আগে গত ২৫ মার্চ কুষ্টিয়া থেকে ছেড়ে আসা সোহার্দ্য পরিবহনের একটি বাস দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে ওঠার সময় একইভাবে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গিয়েছিল। ভয়াবহ সেই দুর্ঘটনায় বাসের ২৬ জন যাত্রী প্রাণ হারিয়েছিলেন। আজকের ঘটনায় যাত্রীরা আগেভাগে নেমে যাওয়ায় সেই ভয়াবহতার পুনরাবৃত্তি ঘটেনি।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]