লাভজনক খামার গঠনে ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী প্রশিক্ষণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদে দুগ্ধ গাভী ব্যবস্থাপনা ও লাভজনক খামার গঠন বিষয়ে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

2026-06-06T18:27:10+06:00
2026-06-06T18:27:10+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
লাভজনক খামার গঠনে ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী প্রশিক্ষণ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৬:২৭ পিএম 
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদে দুগ্ধ গাভী ব্যবস্থাপনা ও লাভজনক খামার গঠন বিষয়ে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে “অধিক দুধ উৎপাদনের জন্য দুগ্ধ গাভী ব্যবস্থাপনা ও লাভজনক খামার গঠন” শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে সদর উপজেলার বিভিন্ন এলাকার গবাদিপশু খামারিরা অংশগ্রহণ করেন। কর্মশালায় গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা, প্রজনন, স্বাস্থ্য পরিচর্যা, স্বাস্থ্যবিধি, অধিক দুধ উৎপাদনকারী গাভীর সঠিক ব্যবস্থাপনা এবং লাভজনক খামার গঠনের বিভিন্ন কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মুস্তাফিজুর রহমান এবং ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের সিলেট অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার মো. আক্তারুজ্জামান।

বক্তারা বলেন, সঠিক ব্যবস্থাপনা, উন্নত প্রজনন পদ্ধতি এবং বৈজ্ঞানিক পরিচর্যার মাধ্যমে দুধ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা সম্ভব। পাশাপাশি খামারের উৎপাদনশীলতা বাড়ানো, রোগবালাই কমানো, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং লাভজনক খামার গড়ে তুলতে আধুনিক প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন তারা।

প্রশিক্ষণে খামারের স্বাস্থ্যবিধি, সঠিক প্রজনন ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং খামারের আয় বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করতে একটি কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী খামারিদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ভবিষ্যতেও দেশের বিভিন্ন স্থানে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]