মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের দাবির পর ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

হরমুজ প্রণালীর ওপর দিয়ে যাওয়ার সময় একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার দাবির জের ধরে ইরানে বিমান হামলা চালিয়েছে

2026-06-10T14:16:12+06:00
2026-06-10T20:39:29+06:00
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের দাবির পর ইরানে যুক্তরাষ্ট্রের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ২:১৬ পিএম  আপডেট: ১০.০৬.২০২৬ ৮:৩৯ পিএম
ফাইল ছবি
হরমুজ প্রণালীর ওপর দিয়ে যাওয়ার সময় একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার দাবির জের ধরে ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। 

গতকাল মঙ্গলবার (৯ জুন) স্থানীয় সময় বিকেল থেকে মার্কিন বাহিনী এই হামলা শুরু করেছে বলে নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে এই অভিযান চালানো হয়েছে। তাদের এই মিশনটি মূলত ইরানের ‘অযৌক্তিক আগ্রাসনের’ একটি আনুপাতিক জবাব। এই হামলায় মার্কিন বিমান বাহিনী ও নৌবাহিনীর ফাইটার জেটগুলো অংশ নেয় এবং ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন ও নজরদারি রাডার সাইটগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।

এদিকে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর উপকূল বরাবর তীব্র বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিশেষ করে দক্ষিণ ইরানের কাসেম দ্বীপ ও বন্দর আব্বাসসহ বেশ কিছু এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে ইরানি গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে।

এই বিমান হামলা শুরুর ঠিক আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে দাবি করেন, হরমুজ প্রণালীতে টহল দেওয়ার সময় মার্কিন হেলিকপ্টারটি গুলি করে ভূপাতিত করেছে ইরান। 

তবে মার্কিন কর্মকর্তাদের প্রাথমিক তদন্ত অনুযায়ী, মার্কিন সেনাবাহিনীর এএইচ-৬৪ অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারটি একটি ইরানি ড্রোনের সঙ্গে সংঘর্ষের পর ওমান উপকূলে বিধ্বস্ত হয়।

সেন্টকম জানিয়েছে, বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের দুই ক্রু সদস্যকে একটি আমেরিকান সি ড্রোন (সামুদ্রিক চালকহীন জলযান) অক্ষত ও নিরাপদ অবস্থায় উদ্ধার করেছে। 

মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে এই ধরনের উদ্ধার অভিযানে চালকহীন সামুদ্রিক জলযান ব্যবহারের কথা প্রকাশ্যে স্বীকার করার ঘটনা এটিই প্রথম। সূত্র: বিবিসি, আল জাজিরা ও এপি

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

সাবেক মেয়র মনজুর প্রতিষ্ঠিত স্কুলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সিলেটে হামে উদ্বেগ বাড়ছে, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৪
সীমান্ত ব্যাংক ও ঢাকা দক্ষিণ সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর
কিশোর অপরাধ ও মাদককে ‘লাল কার্ড’ দেখিয়ে শিক্ষার্থীদের শপথ
সিলেট নগরীতে অজগর ও দুধরাজ সাপ উদ্ধার

সর্বাধিক পঠিত 

এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন
বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত
সেলফী পরিবহনের রুট পারমিট বাতিল দাবি
অস্তিত্বহীন পাঠাগারে সরকারি অনুদান, বঞ্চিত প্রকৃত গ্রন্থাগার
প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ, দুদককে আসিফ মাহমুদ
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]