নওগাঁয় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবন ছাড়ার নোটিশ প্রত্যাহারের দাবিতে ডিসিকে স্মারকলিপি

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

নওগাঁ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আবাসিক ভবন থেকে হরিজন (সুইপার) সম্প্রদায়ের বাসিন্দাদের উচ্ছেদের নোটিশ

2026-07-02T14:58:26+06:00
2026-07-02T14:58:26+06:00
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
নওগাঁয় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবন ছাড়ার নোটিশ প্রত্যাহারের দাবিতে ডিসিকে স্মারকলিপি
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ২:৫৮ পিএম 
নওগাঁ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আবাসিক ভবন থেকে হরিজন (সুইপার) সম্প্রদায়ের বাসিন্দাদের উচ্ছেদের নোটিশ প্রত্যাহার এবং তাদের দীর্ঘদিনের বসবাসের অধিকার নিশ্চিতের দাবিতে জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, নওগাঁ জেলা শাখা।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি জমা দেন সংগঠনের নেতারা। পরে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে তারা বিষয়টি তুলে ধরেন।

স্মারকলিপিতে বলা হয়, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনে প্রায় ৮০ বছর ধরে হরিজন সম্প্রদায়ের ১২টি পরিবার বসবাস করে আসছে। সম্প্রতি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিখিত নোটিশ দিয়ে ১৫ দিনের মধ্যে ভবন খালি করার নির্দেশ দিয়েছেন। এতে দীর্ঘদিন ধরে সেখানে বসবাসকারী পরিবারগুলো চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলে দাবি করেন তারা।

এ সময় বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের নওগাঁ জেলা শাখার সভাপতি মানু বাশফোড়, সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র হাড়ি, সাংগঠনিক সম্পাদক মিন্টু বাশফোড়, চন্দনসহ প্রায় শতাধিক নারী, পুরুষ ও শিশু উপস্থিত ছিলেন।

স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম তাদের বক্তব্য শোনেন। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

হরিজন সম্প্রদায়ের নেতারা বলেন, উচ্ছেদের পরিবর্তে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে মানবিক সমাধান নিশ্চিত করা উচিত। একই সঙ্গে দীর্ঘদিন ধরে সেখানে বসবাসকারী পরিবারগুলোর জীবন-জীবিকা ও সন্তানদের শিক্ষা যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

রাণীনগরে ২ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস
পিরোজপুরে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত
গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২, আহত ১০
‘মাই ফেনী’ অ্যাপ চালু, এক ক্লিকে মিলবে পৌরসেবা
প্রথম দাপ্তরিক কাজ করলেন মির্জা আব্বাস

সর্বাধিক পঠিত 

এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন
বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত
সেলফী পরিবহনের রুট পারমিট বাতিল দাবি
অস্তিত্বহীন পাঠাগারে সরকারি অনুদান, বঞ্চিত প্রকৃত গ্রন্থাগার
ঝগড়া না করার প্রতিশ্রুতি দেব-শুভশ্রীর
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]