১৬ জুলাইকে কেন্দ্র করে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

গোপালগঞ্জে নিরাপত্তা জোরদারে ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ১৬ জুলাইকে কেন্দ্র করে জেলায় আইনশৃংখলা রক্ষায় অন্যান্য

2026-07-15T17:16:27+06:00
2026-07-15T17:16:27+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
১৬ জুলাইকে কেন্দ্র করে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৫:১৬ পিএম 
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদারে ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ১৬ জুলাইকে কেন্দ্র করে জেলায় আইনশৃংখলা রক্ষায় অন্যান্য বাহিনীর সঙ্গে বিজিবির সদস্যরা কাজ করবে। 

বুধবার (১৫ জুলাই) সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবির সদস্যরা টহল শুরু করেছে। বিজিবি সদস্যদের সঙ্গে র‌্যাব ও পুলিশ সদস্যরা টহল দিচ্ছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন। 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পথযাত্রাকে কেন্দ্র করে আইনশৃংখলা বাহিনীর সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ ঘটে। এ সংঘর্ষে পাঁচজন নিহত হয়। এ দিনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির মোকাবেলা ও আইনশৃংখলার অবনতি হতে পারে এমন আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]